চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কের উপর এবং বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে হেলে পড়েছে বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটি। এতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, এমন শঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলার বারশত ইউনিয়নের সুরমা পুকুরপাড় এলাকায় বখতেয়ার সড়ক ও বোয়ালিয়া-বারশত উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের খুঁটি হেলে পড়ে আছে। খুঁটিটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।এ অবস্থায় প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে ওই সড়ক ব্যবহার করছে সাধারণ যাত্রী ও গাড়িচালকরা। বিশেষ করে বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী খুঁটির নিচ দিয়েই যাতায়াত করছে। স্কুলগেটের ঠিক সামনে খুঁটি হেলে পড়ায় খেলাধুলার সময়ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় এক মাস আগে খুঁটিটি হেলে পড়ে। এরপর থেকে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের একাধিকবার অবহিত করা হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা আশঙ্কা করছেন, যে কোনো সময় এটি ভেঙে পড়ে বড় ধরনের প্রাণহানি বা দুর্ঘটনা ঘটতে পারে।বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, “প্রতিদিন স্কুলে আসতে ওই খুঁটির নিচ দিয়ে হাঁটতে হয়। খুঁটিটা এতটাই হেলে গেছে যে মনে হয় এখনই পড়ে যাবে। আমরা খুব ভয়ে থাকি।”আরেক শিক্ষার্থী তানভীর হোসেন জানান, “গেইটের একটু সামনেই রাস্তার বাঁকে খুঁটিটা। কোনো দিন যদি ভেঙে পড়ে তাহলে বড় দুর্ঘটনা ঘটবে। বিদ্যুৎ বিভাগ দ্রুত ব্যবস্থা নিক।”বোয়ালিয়া-বারশত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাহাবউদ্দিন বলেন, “প্রতিদিন আমাদের শিক্ষার্থীরা ওই খুঁটির নিচ দিয়েই যাতায়াত করছে। খেলাধুলার সময়ও তারা সেখানে অবস্থান করে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা দীর্ঘদিন ধরে বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। শিক্ষার্থী ও অভিভাবক সবাই আতঙ্কে রয়েছেন।”অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনোয়ারা পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক মো. মোরশেদুল ইসলাম বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। ইতোমধ্যে টিম পাঠানো হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কমিটি গঠনেই আটকে আছে হাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন
কমিটি গঠনেই আটকে আছে হাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন

কাগজে-কলমে এবং কমিটি গঠনে আটকে আছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (হাকসু) নির্বাচন। নির্বাচন আয়োজনের জন্য Read more

শর্তসাপেক্ষে ৩৭ প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন
শর্তসাপেক্ষে ৩৭ প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে ৩৭টি রপ্তানিকারক Read more

গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের
গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের

অবরুদ্ধ গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ জোরদার এবং নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস।রোববার Read more

চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, লাগবে না অভিজ্ঞতা
চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, লাগবে না অভিজ্ঞতা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি এয়ারপোর্ট ক্যাটারিং অপারেশনস বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন Read more

কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবাকে হত্যার ঘটনা ঘটেছে।রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী Read more

উপদেষ্টা পরিষদের সভায় ড. মুহাম্মদ ইউনূস
উপদেষ্টা পরিষদের সভায় ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা। মঙ্গলবার (০৬ মে) প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন