‘আমার ছেলের লাশ ফেরত চাই। আমার বুকের ধনকে আইনা দেন। ওরে ছাড়া আমি কী করে বাঁচবো?’ বুক চাপড়ে এভাবেই কেঁদে কেঁদে কথাগুলো বলছিলেন নিহত ইরাক প্রবাসী আজাদ খান (৪৭)-এর মা।ইরাকে কফিলের হাতে আজাদ খান নামের এক বাঙালী নিহত হয়েছেন। নিহত আজাদ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হোসেন মন্ডল পাড়া গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে।নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত তিন মাস আগে আজাদ ধারদেনা করে ইরাক যান। এক সপ্তাহ আগে ইরাকের বাগদাদ শহর থেকে সে নিখোঁজ হয়। এর মধ্যে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে লিটন নামে অপর এক ইরাক প্রবাসী ফোন করে আজাদের পরিবারকে জানান, আজাদকে হত্যা করে ৩ টুকরো করে লাশ বস্তায় ভরে ময়লার ভাগারে ফেলে রাখা হয়েছে। শহরের পরিচ্ছন্ন কর্মীরা ময়লা পরিষ্কার করতে এসে লাশের দুর্গন্ধ পায়। এ সময় তারা বস্তার মুখ খুলে দেখে মানুষের লাশ। তখন তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ তাদের হেফাজতে নেয়।আজাদের স্ত্রী ময়না বেগম জানান, স্বামীকে বিদেশ পাঠিয়ে আমাদের পরিবার একদম নিঃস্ব হয়ে গেছে। অনেক ধারদেনা করে আমার স্বামীকে বাবুলের মাধ্যমে ৩ মাস আগে ইরাকে পাঠাই। তার যে কাজ দেয়ার কথা ছিলো, বাবুল তাকে সেই কাজ না দিয়ে অন্য একটি কাজে দেয়। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই।এ বিষয়ে ইরাক প্রবাসী বাবুল জানান, ‘আমি ওকে যেখানে দিয়েছিলাম, সেখান থেকে কুমিল্লার সোহাগ নামে একটি ছেলে তাকে নিয়ে অন্য জায়গায় একটি দোকানে কাজে দেয়। সেই দোকানের মালিক (কফিল) আজাদকে তার বাড়িতে নিয়ে গিয়ে কয়েকদিন ধরে বাড়িঘরের ময়লা ও আশপাশ পরিষ্কার করায়। এর মধ্যে আমি সোহাগকে ফোন করে আজাদের খবর জানতে চাইলে সোহাগ আমাকে জানায়, আজাদ কফিলের বাসায় আছে। আজ শুনতে পাচ্ছি আজাদকে হত্যা করে লাশ তিন টুকরো করে ফেলা হয়েছে। আমরা ইরাকের বাংলাদেশ এম্বাসিতে বিচার দিয়েছি। অ্যাম্বাসির লোকজনসহ আমরা সেখানে যাচ্ছি। আজাদের লাশ বাগদাদের একটি মর্গে রাখা হয়েছে।’নিহত আজাদের শ্যালক জহরুল হক বাপ্পি জানান, ‘আজাদ আমার দুলাভাই (চাচাতো বোন জামাই)। আমি বাংলাদেশ দূতাবাস, ইরাক সচিবের সাথে কথা বলেছি, আজাদ ভাইকে মেরে ফেলে কয়েক টুকরো করা হয়েছে শতভাগ সত্য। মরদেহ ইরাকে মর্গে আছে। আগামী রবিবার আজাদের হত্যাকারী আসামী কফিলকে কাজুমিয়া আদালতে তোলা হবে। আজাদ ভাইয়ের লাশ দেশে আনার চেষ্টা চলছে।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিবি হেফাজতে নুরুল হুদা, ‘ভুয়া নির্বাচন’ নিয়ে করা হবে জিজ্ঞাসাবাদ
ডিবি হেফাজতে নুরুল হুদা, ‘ভুয়া নির্বাচন’ নিয়ে করা হবে জিজ্ঞাসাবাদ

গ্রেপ্তারের পর সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে Read more

সুনামগঞ্জে ৯টি ভারতীয় চোরাই গরু জব্দ করল বিজিবি
সুনামগঞ্জে ৯টি ভারতীয় চোরাই গরু জব্দ করল বিজিবি

সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার সীমান্তবর্তী ইদুকোনা এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে আনা ৯টি গরু জব্দ করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বর্ডার Read more

মা হওয়ার পর চুল পড়ার কারণ ও প্রতিকার
মা হওয়ার পর চুল পড়ার কারণ ও প্রতিকার

মা হওয়ার পর চুল পড়ার প্রধান কারণ হলো শরীরে হরমোন এবং পুষ্টির মাত্রার পরিবর্তন। গর্ভাবস্থায় নারীর শরীরে আয়রন, ভিটামিন ডি, Read more

গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত
গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকার বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।শুক্রবার Read more

উল্লাপাড়ায় পাগলী মা হয়েছে, বাবা হয়নি কেউ
উল্লাপাড়ায় পাগলী মা হয়েছে, বাবা হয়নি কেউ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মানসিক ভারসাম্যহীন নারী (স্থানীয়দের ভাষায় পাগলী) রাস্তায় এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। রাতের আঁধারে রাস্তায় প্রসব করা Read more

কিছু ক্ষেত্রে ঐকমত্যে না পৌঁছালেও যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে বলে আশা সরকারের
কিছু ক্ষেত্রে ঐকমত্যে না পৌঁছালেও যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে বলে আশা সরকারের

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক নিয়ে দেশটির সঙ্গে দ্বিতীয় দফায় তিন দিনব্যাপী আলোচনা শেষ হয়েছে। শুক্রবার ওয়াশিংটন ডিসির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন