জীবনের নতুন এক অধ্যায়ে পা দিতে চলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ। এ নেতা অনেকটা ‘চুপিসারে’ সেরে ফেলেছেন বাগদান। পাত্রী বাগছাস নেত্রী শ্যামলী সুলতানা জেদনী।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের এই বাগদান সম্পন্ন হয়। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাগদানের বিষয়টি জানিয়েছেন হান্নান মাসউদ।জানা গেছে, হান্নান মাসউদ শুক্রবার সৌদি আরবে গেছেন। সেখানে তিনি এক সপ্তাহের বেশি অবস্থান করবেন। পরে পবিত্র ওমরা করবেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।পরিবার সূত্রে জানা গেছে, পাত্রী শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তিনি বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি সংগঠনটির মিডিয়া সেলের সহ-সম্পাদক হিসেবেও দায়িত্বে আছেন।অন্যদিকে, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সন্তান হান্নান মাসউদ শুক্রবার সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি এক সপ্তাহের বেশি সময় অবস্থান করবেন। এ সময়ে তিনি পবিত্র ওমরা পালনসহ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।বিষয়টি নিশ্চিত করে হান্নান মাসউদ বলেন, ‘সবার কাছে দোয়া প্রার্থী। আল্লাহর ঘর কাবা শরীফ ও প্রিয় নবীজি (স.) এর রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছি। পাশাপাশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের খোঁজখবর নেবো এবং এনসিপি ডায়াসপোরা উইং মধ্যপ্রাচ্য শাখাকে সুসংগঠিত করতে সহকর্মীদের সঙ্গে মতবিনিময় হবে।’জানা যায়, পাত্রী শ্যামলী সুলতানা জেদনী বাড়ি লক্ষ্মীপুর। গত ২৮ ফেব্রুয়ারি বাগছাস থেকে পদত্যাগ করেন শ্যামলী সুলতানা জেদনী।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৭০ নতুন কমিটি দিল ছাত্রদল, তিনটি বিলুপ্ত
৭০ নতুন কমিটি দিল ছাত্রদল, তিনটি বিলুপ্ত

একদিনেই ৭০টি নতুন কমিটি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ Read more

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু
ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু

ট্রাম্পের শুল্কনীতি ও গাজা যুদ্ধ নিয়ে জরুরি আলোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন Read more

ক্যাটরিনার সন্তান আগমের খবরে যা জানালেন সালমান
ক্যাটরিনার সন্তান আগমের খবরে যা জানালেন সালমান

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রথম সন্তানের আগমনের সুখবর ঘোষণা করতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে আনন্দের ঢেউ। সোশ্যাল মিডিয়ায় তাদের Read more

আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে: উপদেষ্টা আসিফ
আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে: উপদেষ্টা আসিফ

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।তিনি বলেন, Read more

বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় সাঁতারে পার হচ্ছেন মানুষ, যেন দেখার কেউ নেই
বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় সাঁতারে পার হচ্ছেন মানুষ, যেন দেখার কেউ নেই

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২২০ ফিট লম্বা বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বারোমাসিয়া নদীর দুপাড়ের হাজারও মানুষ। সব থেকে চরম Read more

৯ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা
৯ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা

বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখান করে নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন