চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাবুর্চিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান আসামি শওকত আলীকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার শওকত আলী (৪২) আনোয়ারা উপজেলার হাজীগাঁও এলাকার মৃত জালাল আহমদের ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ জানতে পারে যে আলোচিত এই হত্যা মামলার প্রধান আসামি শওকত আলী চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানা এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।নিহত মো. ইউনুছ (৩৫) দিনমজুরের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে বাবুর্চির কাজ করতেন। গত ৫ নভেম্বর রাতে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায় একটি অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে ইউনুছের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে মূল অভিযুক্ত শওকত আলী দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।’র‍্যাব জানায়, গ্রেফতারের পর শওকত আলীকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনির্দিষ্টকালের জন্য এবারের বিপিএল স্থগিত
অনির্দিষ্টকালের জন্য এবারের বিপিএল স্থগিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ক্রিকেটাররা বয়কট প্রত্যাহার না করায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এর আগে, বিসিবির Read more

উন্নত ভালুকা গঠনে সবার সহযোগিতা চান ইউএনও মাহমুদ
উন্নত ভালুকা গঠনে সবার সহযোগিতা চান ইউএনও মাহমুদ

ভালুকা উপজেলাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রূপে গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি সকল মহলের সম্মিলিত উদ্যোগে চলমান কার্যক্রম ইতোমধ্যেই ব্যাপক Read more

যশোরে শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির পিস্তল ও ককটেলসহ আটক
যশোরে শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির পিস্তল ও ককটেলসহ আটক

যশোরের শীর্ষ সন্ত্রাসী সাব্বির ওরফে গোল্ডেন সাব্বিরকে আটক করেছে র‍্যাব। মঙ্গরবার (১৩ জানুয়ারি) গভীররাতে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি বাড়িতে অভিযান Read more

রাষ্ট্রপতির কাছে সৌদি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
রাষ্ট্রপতির কাছে সৌদি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে নবনিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। রাষ্ট্রদূত Read more

সাজেকে পর্যটকদের উপচে পড়া ভীড়, অগ্রীম বুকিং সব রুম
সাজেকে পর্যটকদের উপচে পড়া ভীড়, অগ্রীম বুকিং সব রুম

টানা তিন দিনের লম্বা ছুটিতে সাজেকে পর্যটকদের উপচে পড়া ভিড়, খ্রীষ্টান সম্প্রদায়ের বড়দিনের ছুটি বৃহস্পতিবার থেকে এবং সাপ্তাহিক শুক্রবার ও Read more

জীবননগরে মাদকসহ দুইজন গ্রেপ্তার
জীবননগরে মাদকসহ দুইজন গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন