রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় এসি বিস্ফোরণে দুই সন্তানসহ বাবা-মা দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর এলাকার বউবাজারে লিচুবাগান মসজিদের পাশে একটি বাড়ির সপ্তম তলায় এ দুর্ঘটনা ঘটে।দগ্ধরা হলেন- মো. তুহিন হোসেন (৩৮), তাঁর স্ত্রী ইবা আক্তার (৩০), দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)।বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রাতে যাত্রাবাড়ী থেকে একই পরিবারের চার সদস্য দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। তাদের মধ্যে তুহিনের শরীরের ৪০ শতাংশ, ইবার ৮ শতাংশ, তাওহীদের ১৫ শতাংশ ও তানভীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছে। সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার জানান, বাসায় পরিবারটির ওই চার সদস্য থাকে। তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করেন আর তাঁর স্ত্রী গৃহিণী। শুক্রবার রাতে এসি বিস্ফোরণের সময় সবাই ঘুমিয়ে ছিল। বিস্ফোরণ থেকে ঘরে আগুন ধরে গেলে চারজনই দগ্ধ হয়। পরে আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে এসে ভর্তি করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী মৃত্যু বরণ করেছেন। তিনি পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর Read more

বেনাপোলে ড্রেনেজের জন্য ৬ মাস রাস্তা খুঁড়ে রাখায় চরম দুর্ভোগে মানুষ
বেনাপোলে ড্রেনেজের জন্য ৬ মাস রাস্তা খুঁড়ে রাখায় চরম দুর্ভোগে মানুষ

যশোরের বেনাপোল পৌরসভার ৯ নং ওয়ার্ডের বড়আঁচড়া ঈদগাহ হতে চারাবটতলা পর্যন্ত দীর্ঘ দুই কিলোমিটার গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন সাধারণ মানুষ ও Read more

বরিশালে বিদ্যুতায়িত হয়ে হোটেল কর্মচারীর মৃত্যু
বরিশালে বিদ্যুতায়িত হয়ে হোটেল কর্মচারীর মৃত্যু

বরিশাল নগরীতে ছিড়ে যাওয়া তারে বিদ্যুতায়িত হওয়া গেট স্পর্শ করে হোটেল কর্মচারী সুজন (১৫) মারা গেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টার Read more

মারিশ্যা জোনের অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ
মারিশ্যা জোনের অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়িতে গোপন তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করে মারিশ্যা জোন।শনিবার (৪ অক্টোবর) ২৭ বিজিবি মারিশ্যা জোনের Read more

টিভিতে আজকের খেলা (১ অক্টোবর )
টিভিতে আজকের খেলা (১ অক্টোবর )

আজ বুধবার (১ অক্টোবর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। চ্যাম্পিয়নস লিগে আজ মুখোমুখি বার্সেলোনা-পিএসজি। এছাড়া, চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন