মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার ফোনালাপ শুরু করেছেন বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি ও সংবাদ সংস্থা সিনহুয়া।হোয়াইট হাউসের এক কর্মকর্তা ও চীনের বার্তাসংস্থা সিনহুয়ার তথ্যানুযায়ী, ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ৮টার দিকে দুই নেতার মধ্যে কথোপকথন শুরু হয়।বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির এই দুই নেতা চীনা মালিকানাধীন টিকটক যুক্তরাষ্ট্রে চালু রাখার বিষয়ে একটি চুক্তির খুঁটিনাটি ছাড়াও দ্বিপক্ষীয় বাণিজ্য উত্তেজনা কমানোর পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন।এই ফোনালাপেই দীর্ঘপ্রতিক্ষীত টিকটক চুক্তি চূড়ান্ত হবে এবং বাণিজ্য নিয়ে দুই দেশের মধ্যকার উত্তেজনা কমবে বলে আশা করা হচ্ছে।এর আগে এ সপ্তাহের শুরুর দিকে চীন-যুক্তরাষ্ট্র টিকটক নিয়ে একটি কাঠামোগত চুক্তি করেছে। সেটির জন্য বেইজিংয়ের চূড়ান্ত অনুমোদন ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ ছিল, যাতে যুক্তরাষ্ট্রে টিকটক চালু রাখা যায়।ট্রাম্প এর আগে নিজেই যুক্তরাষ্ট্রে টিকটক চালু থাকার বিষয়ে চীনের সঙ্গে চুক্তিতে পৌঁছার ঘোষণা দিয়েছিলেন। তখনই তিনি জানিয়েছিলেন বিষয়টি চূড়ান্ত করতে শুক্রবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন।যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে যাওয়ার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, টিকটক নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে। আমি চীনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছি। সবকিছু চূড়ান্ত করতে শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলব।যুক্তরাষ্ট্রে ট্রাম্পের প্রেসিডেন্সির দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে এটি তার দ্বিতীয় ফোনালাপ।গত ৫ জুন ট্রাম্প জানিয়েছিলেন, শি তাকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একইভাবে তিনি চীনা প্রেসিডেন্টকেও যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদ্যুতের জাতীয় গ্রিডের বিপর্যয়কে নাশকতা সন্দেহে তদন্ত কমিটি
বিদ্যুতের জাতীয় গ্রিডের বিপর্যয়কে নাশকতা সন্দেহে তদন্ত কমিটি

বরিশাল ও খুলনায় শনিবার বিদ্যুতের গ্রিড বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুয়েটের উপ-উপাচার্য ড. আব্দুল Read more

হেরোইন-ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে চার মাদক কারবারি গ্রেপ্তার
হেরোইন-ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে চার মাদক কারবারি গ্রেপ্তার

মাদক বিরোধী নিয়মিত অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবা সহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী, Read more

আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, মেনে নেব না: জামায়াত নেতা
আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, মেনে নেব না: জামায়াত নেতা

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম বলেছেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় Read more

রিয়ালের প্রস্তাবে ভিনির ‘না’, নতুন চুক্তি নিয়ে বাড়ছে জটিলতা
রিয়ালের প্রস্তাবে ভিনির ‘না’, নতুন চুক্তি নিয়ে বাড়ছে জটিলতা

রিয়াল মাদ্রিদের সাথে ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। বেতন নিয়ে রিয়াল মাদ্রিদরে পক্ষ দেওয়া একাধিক প্রস্তাবে সম্মত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন