রাজশাহীর পুঠিয়া উপজেলার সেনভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা যুবলীগ নেতা নাসির উদ্দিন উইলিয়াম (৫২)-কে গ্রেফতার করেছে পুঠিয়া থানা পুলিশ।তিনি রাজশাহী জেলা যুবলীগের শিক্ষা ও প্রকাশনা সম্পাদক। এছাড়াও তিনি রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির (আওয়ামী লীগপন্থী) সাধারণ সম্পাদক এবং পুঠিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পুঠিয়ার সেনভাগ বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি পুঠিয়া উপজেলার বারইপাড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।পুলিশ জানায়, নাসির উদ্দিন উইলিয়াম দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করার কাজে জড়িত ছিলেন। আগামী সংসদ নির্বাচন বানচাল করতে কীভাবে নাশকতা করা যায়, তা নিয়ে তিনি ষড়যন্ত্র করছিলেন বলে পুলিশের দাবি।এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, বিগত সরকারের সময়ে উইলিয়াম এলাকায় আতঙ্কের নাম ছিল। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। তিনি নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১০ দিন ধরে ইসরায়েলের বিভিন্ন স্থানে রহস্যময় আগুন
১০ দিন ধরে ইসরায়েলের বিভিন্ন স্থানে রহস্যময় আগুন

গত দশ দিন ধরে ইসরায়েলের বিভিন্ন স্থানে রহস্যজনক বিস্ফোরণ, অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনাগুলোর Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

লামায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৩ ডাকাত আটক
লামায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৩ ডাকাত আটক

পার্বত্য বান্দরবানের লামায় আবুল টোব্যাকো কোম্পানির অফিসে ডাকাতির ঘটনায় পৃথক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে লামা থানা পুলিশ।আটককৃতরা হলেন, মারুফুল Read more

স্লোগান দিতে দিতে লুটিয়ে পড়ে মারা গেলেন মহিলা দল নেত্রী
স্লোগান দিতে দিতে লুটিয়ে পড়ে মারা গেলেন মহিলা দল নেত্রী

পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার কারামুক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মিছিল শেষে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (স্ট্রোক) হয়ে আমেনা খাতুন (৪৫) নামে মহিলা দলের Read more

ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত
ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত

ভোলার বোরহানউদ্দিনে বৈদ্যুতিক মটর দিয়ে সেচ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ নুরনবী (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ Read more

চাঁদা না পেয়ে শ্রমিককে মারধরের ঘটনায় ‘ট্যাটু সোহেল’ গ্রেফতার
চাঁদা না পেয়ে শ্রমিককে মারধরের ঘটনায় ‘ট্যাটু সোহেল’ গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় সরকারি উন্নয়নকাজে চাঁদা দাবি ও শ্রমিকদের ওপর সশস্ত্র হামলার অভিযোগে দুর্ধর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. সোহেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন