সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কবলে পড়ে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে হাসপাতালটিতে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের।এলাকাবাসীরা জানান, সরকারের সুদৃষ্টির অভাবেই হাসপাতালটির এমন বেহাল দশা। নিচু জায়গায় হওয়ায় বাড়ি, রাস্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের নোংরা, পঁচা ও দুগন্ধযুক্ত পানি এখানে জমা হয়। হাসপাতালটি এখন মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে।তবে সদ্য যোগদানকৃত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সূচনা মনোহারা জানিয়েছেন, ‘আমি এক সপ্তাহ আগে এখানে যোগদান করেছি। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি। তারা দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেবেন।’শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, প্রধান ফটক থেকে হাসপাতালের ভেতর পর্যন্ত পানি পেরিয়ে অতিকষ্টে চলাচল করতে হচ্ছে রোগী ও তাদের সঙ্গে থাকা স্বজনদের। তাদের যাতায়াতের সুবিধার্থে কোন ব্যবস্থা করেননি কর্তৃপক্ষ।এদিকে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও স্বজনদের অভিযোগ, পানি জমে রয়েছে হাসপাতালের চারপাশে। আর সেই পানির সঙ্গে মিশে গেছে হাসপাতালে নোংরা, পঁচা ড্রেনের পানি। এছাড়াও মহিলা ওয়ার্ডের রোগী ও স্বজনদের জন্য যে টয়লেট রয়েছে, সেই টয়লেটের পাইপ থেকে মলমুত্র বের হয়ে এসে সেই পানিতে মিলিত হচ্ছে। এই রাস্তা দিয়ে চলাচলের সময় অনেকেই পা পিছলে পানিতে পড়ে আহত হচ্ছেন। নষ্ট হচ্ছে শরীরের পরিধানকৃত পোশাক। এতে আতঙ্কিত হচ্ছেন রোগী ও তাদের সঙ্গে থাকা স্বজনরা।নাম গোপন রাখা সত্ত্বেও অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল অফিসার বলেন, ‘ভারী বৃষ্টি হলে অতিরিক্ত পানি জমা হওয়ার কারণে আমরা নিজেরাও ঠিকমত অফিসে আসা-যাওয়া করতে পারি না। যদিও হাসপাতালে বিভিন্ন জায়গায় পানি নিষ্কাশনের জন্য ড্রেন তৈরি করা হয়েছে, কিন্তু এগুলো দেখভালের দায়িত্বে যিনি আছেন, তার উদাসীনতার কারণে পাতা পড়ে এবং ময়লা জমে পানি নামা রাস্তাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে মূলত এই সমস্যাগুলো প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে। আমরা চাই এর একটি স্থায়ী সমাধান।’সৃষ্ট সমস্যা নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অপর একজন মেডিকেল অফিসার জানান, ‘হাসপাতালের এ সমস্যাটি দীর্ঘ দিনের। সমস্যাটি সমাধানের জন্য উপজেলা সমন্বয় কমিটির সভায় ও পৌরসভা কর্তৃপক্ষকে বেশ কয়েকবার বলেছি। প্রতিদিন কয়েক সহস্রাধিক রোগী সেবা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। বৃষ্টি হলে সাধারণ রোগীসহ আমাদের স্টাফদেরকেও হাসপাতালে প্রবেশ করতে অনেক কষ্ট হয়। আমি জরুরি ভিত্তিতে সমস্যাটি সমাধানের দাবি জানাচ্ছি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের
বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের

সরকারকে বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি রিট মামলার চূড়ান্ত Read more

শিলিগুড়ি-আগরতলায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, কলকাতাতেও বিক্ষোভ
শিলিগুড়ি-আগরতলায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, কলকাতাতেও বিক্ষোভ

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ ও ময়মনসিংহে পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেবাকেন্দ্র ঘেরাও Read more

ময়মনসিংহের তিন নারী ফুটবলার এখন বাংলাদেশের গর্ব
ময়মনসিংহের তিন নারী ফুটবলার এখন বাংলাদেশের গর্ব

নারী এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বাহরাইন ও স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে চূড়ান্ত পর্বে জায়গা Read more

ভারতের কাশ্মীর ও পাঞ্জাবে বিস্ফোরণের শব্দ
ভারতের কাশ্মীর ও পাঞ্জাবে বিস্ফোরণের শব্দ

ভারত – পাকিস্তান সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবের বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।পাঠানকোটে এখন রয়েছেন বিবিসির সংবাদদাতা জুগল পুরোহিত। Read more

কালকিনিতে কবিরাজের রুটি খেয়ে হাসপাতালে ভর্তি প্রবাসীর স্ত্রী
কালকিনিতে কবিরাজের রুটি খেয়ে হাসপাতালে ভর্তি প্রবাসীর স্ত্রী

মাদারীপুরের কালকিনিতে কবিরাজের রুটি খেয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবাসীর স্ত্রী। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯ টার দিকে তার নিজ বাড়িতে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন