ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান একসময় আওয়ামী লীগে যোগ দিলেও বর্তমানে আবার বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের মঞ্চে সক্রিয় হয়ে উঠেছেন।২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন ওহিদুজ্জামান। সে সময়ে তিনি ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।তবে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সালথা বাজার বাইপাস চৌরাস্তার মোড়ে উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের এক সভায় তাকে শামা ওবায়েদের পাশে মঞ্চে বসে বক্তব্য রাখতে দেখা যায়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।সভায় বক্তব্যে ওহিদুজ্জামান বলেন, “বিগত সরকার আমলে আলেম-উলামারা নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে কারারুদ্ধ হয়েছেন। তখন শামা আপা তাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমি চাই আগামী নির্বাচনে তিনি দেশের সর্বোচ্চ ব্যবধানে বিজয়ী হোন।”এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৪৬ বছর বয়সী ওহিদুজ্জামান কুষ্টিয়ার ভাওয়াল ইউনিয়নের ইউসুদিয়া গ্রামের বাসিন্দা। তার বাবা আব্দুল হাই মাস্টার। ২০১১ সালে তিনি ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ২০১৪ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।চেয়ারম্যান থাকাকালে তিনি সাজেদা চৌধুরী ও তার ছেলে আয়মন আকবরের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। এর সূত্রে ২০১৫ সালের ১৯ আগস্ট এক অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগে যোগ দেন। এমনকি ২০১৯ সালের সালথা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদেও প্রার্থী হওয়ার ঘোষণা দেন।উপজেলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, সাজেদা চৌধুরীর ঘনিষ্ঠতার কারণে তার প্রভাব দ্রুত বাড়তে থাকে। এমনকি তার সমর্থকদের হাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনও গণপিটুনির শিকার হয়েছিলেন।নিজ অবস্থান পরিষ্কার করে ওহিদুজ্জামান বলেন, “আমি আওয়ামী লীগে যোগ দিয়েছিলাম ঠিকই, তবে প্রকৃত অর্থে কখনো আওয়ামী লীগার হতে পারিনি। আবার ২০১১ সালে ভাওয়াল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকও ছিলাম, তবে সেটা ছিল কাগজে কলমেই।”তিনি আরও জানান, ২০০৯ সালে একটি হত্যা মামলায় কারারুদ্ধ হলে শামা ওবায়েদ তাকে সহায়তা করেছিলেন। ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তার বিজয়ও শামা ওবায়েদের সমর্থনের কারণেই সম্ভব হয়েছিল।নিজ অবস্থান স্পষ্ট করে ওহিদুজ্জামান বলেন, “আমি আওয়ামী লীগ বা বিএনপির রাজনীতি করি না, নেতাও হতে চাই না। আমি শুধু শামা আপার সাথে আছি।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সবজি-মুরগির দামে স্বস্তি, চড়া মাছের বাজার
সবজি-মুরগির দামে স্বস্তি, চড়া মাছের বাজার

দেশজুড়ে বয়ে চলা তীব্র শীতের প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। নতুন বছরের শুরুতে মাছের বাজার বেশ চড়া থাকলেও সবজি ও Read more

সংস্কারবিহীন নির্বাচনে গেলে ফের গণঅভ্যুত্থান ঘটতে পারে: নুর
সংস্কারবিহীন নির্বাচনে গেলে ফের গণঅভ্যুত্থান ঘটতে পারে: নুর

দেশে সংস্কার না করে তড়িঘড়ি করে নির্বাচনে গেলে দেশে ফের গণঅভ্যুত্থান ঘটতে পারে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল Read more

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যেতে পারে সরকার
আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যেতে পারে সরকার

ভারতের আদানি পাওয়ারের সঙ্গে সম্পাদিত আলোচিত বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে নতুন করে ভাবছে সরকার। অস্বাভাবিক উচ্চমূল্য ও অসম শর্তের তথ্য Read more

স্বর্ণের সঙ্গে বাড়লো রুপার দামও
স্বর্ণের সঙ্গে বাড়লো রুপার দামও

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ Read more

টেকনাফে সাগর থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
টেকনাফে সাগর থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

কক্সবাজার টেকনাফের সাগরে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হওয়া এক জেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৬ টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন