জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মনে করেন, প্রতিষ্ঠার এক বছর পর সাংগঠনিক দিক থেকে দলের কাঙ্ক্ষিত শক্তি অর্জন সম্ভব হয়নি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দলের সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।নাহিদ বলেন, “ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচন সম্পন্ন হয়েছে, আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিগগিরই হবে। গণ-অভ্যুত্থানের পর আমরা প্রথমবার এই নির্বাচন দাবির কথা বলেছিলাম।”গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হলে ছাত্রদের নেতৃত্বের জায়গা দিতে হবে। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব উঠে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এনসিপি সমর্থিত ছাত্র প্যানেলের পরাজয়কে তিনি দুঃখজনক উল্লেখ করে নাহিদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র নেতৃত্ব গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু কিছুটা দুঃখের বিষয় যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে প্যানেলকে আমরা সমর্থন করেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগরে, তারা আশানুরূপ ফলাফল করতে পারে নাই। ফলে আমরা নিজেরাও বোঝার চেষ্টা করেছি, এই এক বছরের মধ্যে এমন কী হলো, কেন আমরা পারলাম না, আমাদের ব্যর্থতার জায়গাটা কোথায় ছিল। ফলে সেই জায়গায় কিছু আত্মসমালোচনা, আত্মমূল্যায়ন আমাদের মধ্যে এসেছে। সাংগঠনিকভাবে আমাদের যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, বিশ্ববিদ্যালয়গুলোতে এবং সারা দেশে, এই এক বছরে সেই সাংগঠনিক শক্তি অর্জন করতে পারি নাই।’দল সাংগঠনিক লক্ষ্য অর্জন না করা প্রসঙ্গে এনসিপির এই নেতা জানান, বাংলাদেশ গত এক বছরে নানা অস্থিরতা, নানা কিছুর মধ্য দিয়ে পার হয়েছে। এখনো পার হচ্ছে। গণ-অভ্যুত্থানের পরে এই সকল কিছুর দায়িত্ব, দায়ভার আমাদের ওপর এসে পড়েছিল। ফলে আমরা সেই আত্মমূল্যায়নটা করছি, আত্মসমালোচনাটা করছি। এবং সামনের দিকে যাতে এই ভুলটা না হয়, সেই বিষয়ে আমরা যাতে সচেতন থাকি, সেই আহ্বান আপনাদের প্রতি থাকবে। তবে আমাদের সমর্থিত ছাত্র সংগঠন বা প্যানেল খুব অল্প সময় রাজনীতি করার সুযোগ পেয়েছে।সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, অঙ্গসংগঠনের নেতারা, জেলা, মহানগর ও উপজেলা-থানার কমিটির সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের এশিয়া কাপ স্বপ্ন শেষ
বাংলাদেশের এশিয়া কাপ স্বপ্ন শেষ

পাকিস্তানকে হারাও আর ফাইনালে খেল– এমন সমীকরণ আজ দুটো খেলায় ছিল বাংলাদেশের সামনে। ফুটবলে অ-১৭ সাফে আর ক্রিকেটে এশিয়া কাপে। Read more

কুমিল্লায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, ২২শ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
কুমিল্লায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, ২২শ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

কুমিল্লার হোমনা উপজেলার আছাদপুর গ্রামে কফিলউদ্দিন শাহের মাজারে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ২২শ’ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার Read more

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, শিশুসহ আহত ৩
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, শিশুসহ আহত ৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা ইউ-টার্নে যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছে আরো Read more

যুদ্ধ বিরতির খবরে ইরানের ঘরে ঘরে ‘বিজয়’ উৎসব
যুদ্ধ বিরতির খবরে ইরানের ঘরে ঘরে ‘বিজয়’ উৎসব

ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর ইরানজুড়ে শুরু হয়েছে বিজয় উৎসব। রাজধানী তেহরানসহ Read more

২৮ দিনে শাহজালাল বিমানবন্দর থেকে ৭৯৭টি ফ্লাইট বাতিল
২৮ দিনে শাহজালাল বিমানবন্দর থেকে ৭৯৭টি ফ্লাইট বাতিল

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের পর সৃষ্ট যুদ্ধবস্থার কারণে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে এখনো পর্যন্ত ৭৯৭টি ফ্লাইট Read more

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪০৫
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪০৫

গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১৪০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০০ জন এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন