নেত্রকোনার মোহনগঞ্জে নারায়ণ চন্দ্র (৪২) নামের এক মুদি দোকানদারকে নিজ দোকানে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।সোমবার (০৬ অক্টোবর) রাত অনুমানিক ১১ টার দিকে উপজেলার বসুন্ধরা মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী অন্যান্য দোকানিরা দীর্ঘ সময় ধরে নারায়ণের চলাফেরা দেখতে না পেয়ে খোঁজ করার পর দোকানের ভেতরে জবাই করা অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে কয়েকশ মিটার দূরত্বে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে কেউ কিছু বলতে পারছে না।এ ব্যাপারে নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ আছে, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।’এদিকে থানার অদূরে পাঁচ মিনিট দূরত্বে এমন জনবহুল এলাকায় এভাবে জবাই করে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে পদ্মাসেতুতে দর্শনার্থীর ভিড়
ঈদে পদ্মাসেতুতে দর্শনার্থীর ভিড়

ঈদে দেশের মানুষ কেবল স্বজনদের সঙ্গে সময় কাটাচ্ছেন না, বরং ঘুরতে আসছেন দেশের নতুন পর্যটন কেন্দ্রবিন্দু পদ্মাসেতুতে। ছুটির দিনে পদ্মা Read more

গাংনীতে বাঁশঝাড় থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
গাংনীতে বাঁশঝাড় থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মেহেরপুরের গাংনীতে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা। নবজাতকটি কন্যা শিশু।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের Read more

উঠানে ধান শুকানো নিয়ে চাচাতো ভাইকে খুনের ঘটনায় শাওন গ্রেফতার
উঠানে ধান শুকানো নিয়ে চাচাতো ভাইকে খুনের ঘটনায় শাওন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উঠানে ধান শুকানো নিয়ে ছুরিকাঘাতে চাচাতো ভাইকে খুনের ঘটনায় অভিযুক্ত শাওন ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) সকাল Read more

কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে ওমর ফারুক (২) ও নুসরাত খানম (৮) বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার(১১ এপ্রিল) উপজেলার চৌরখুলী Read more

আনোয়ারায় সরকারি জিপ ও সিএনজির সংঘর্ষ, আহত ৩
আনোয়ারায় সরকারি জিপ ও সিএনজির সংঘর্ষ, আহত ৩

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি জিপ গাড়ির সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার তিন যাত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন