ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মালয়েশিয়া প্রবাসী প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন নুসরাত জাহান আঁখি (২৫) নামের এক তরুণী। আজ শনিবার (২৫ অক্টোবর) সকালে তেঘরিয়া ইউনিয়নের শৈল্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আঁখি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামের লিটু কাজীর মেয়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী সুফিয়ান (২৮)-এর সঙ্গে আঁখির প্রায় ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সুফিয়ানের পরিবার এ সম্পর্ক ও বিয়েতে রাজি ছিল না। এ নিয়ে মনোমালিন্যের জের ধরে শনিবার সকালে আঁখি প্রবাসী প্রেমিকের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।নিহতের মা বিউটি বেগম বলেন, ‘ওই ছেলের পরিবারের অস্বীকৃতি নিয়ে মেয়েটা খুব কষ্টে ছিল। অনেক বোঝানোর পরও শেষ পর্যন্ত এমন ভয়ংকর সিদ্ধান্ত নিয়েছে।’দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এটি প্রেমঘটিত আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেমিকার সঙ্গে অভিমান, লালবাগে স্কুলছাত্রের আত্মহত্যা
প্রেমিকার সঙ্গে অভিমান, লালবাগে স্কুলছাত্রের আত্মহত্যা

রাজধানীর লালবাগের পোস্তা এলাকার বাসা থেকে ফারহান রহমান জিহাদ নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রেমঘটিত কারণে সে Read more

রাজনীতিতে এতিমরাই পিআর পদ্ধতি চায়: রিজভী
রাজনীতিতে এতিমরাই পিআর পদ্ধতি চায়: রিজভী

পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা আছে। বাংলাদেশের মানুষের এটা সম্পর্কে কোনো ধারণাই নেই। এটাকে টেনে নিয়ে আসা Read more

রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু
রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

নরসিংদীতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে চার সন্তানের মানসিক ভারসাম্যহীন জননী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে Read more

জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট
জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আশা প্রকাশ করে বলেছেন, জানুয়ারিতে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হবে। রবিবার (২৮ ডিসেম্বর) ঢাকার Read more

‘জনগণের মানসিকতার পরিবর্তন না হলে দেশের পরিবর্তন সম্ভব না’
‘জনগণের মানসিকতার পরিবর্তন না হলে দেশের পরিবর্তন সম্ভব না’

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, 'যতক্ষণ দেশের মানুষের নিজের মানসিকতার পরিবর্তন হবে না, ততদিন উন্নয়ন বা পরিবর্তন সম্ভব নয়।'শনিবার (২৩ Read more

পিনাকীর বাড়ির সামনে আগুন দেওয়ার অভিযোগ
পিনাকীর বাড়ির সামনে আগুন দেওয়ার অভিযোগ

অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাড়ির গেটের সামনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ২টার দিকে শহরের জলেশ্বরীতলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন