গাজীপুরের শ্রীপুর উপজেলায় বনের ভেতরের একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মাধখলা পূর্বপাড়া এলাকায় মৃত হাজী শামসুল হকের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, সকালে কয়েকজন বন থেকে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পুকুরে ভাসমান একটি লাশ দেখতে পান। পরে তারা পুকুরের মালিক মৃত হাজী শামসুল হকের ছেলে আরিফ হোসেনকে বিষয়টি জানায়। আরিফ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।আরিফ হোসেন জানান, সকালে স্থানীয়রা পুকুরে একটি লাশ দেখতে পেয়ে আমাকে খবর দেন। পরে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে অবগত করি। পুকুরটি আমার বাবার মৃত্যুর পর কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, মাছ চাষও করা হয় না। তাই আমরা নিয়মিত সেখানে যাই না। কবে বা কখন লাশটি সেখানে ফেলা হয়েছে, সে বিষয়ে আমাদের কিছুই জানা নেই।শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে অবহিত করা হয়েছে। ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে প্রশাসন নিয়ে বিএনপি নেতার বক্তব্য ভাইরাল
চট্টগ্রামে প্রশাসন নিয়ে বিএনপি নেতার বক্তব্য ভাইরাল

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়ার একটি বক্তব্য নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। Read more

শ্রীনগরে আগুনে পুড়ে শয্যাশায়ী বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
শ্রীনগরে আগুনে পুড়ে শয্যাশায়ী বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট গ্রামে আগুনে পুড়ে ছামেলা বেগম (৬৮) নামের এক অসুস্থ বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ Read more

আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার যৌক্তিকতা নেই: উপদেষ্টা আসিফ
আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার যৌক্তিকতা নেই: উপদেষ্টা আসিফ

ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। আইনি জটিলতা থাকায় এ ঘটনায় আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার কোনো যৌক্তিকতা Read more

পলাতক কর্মকর্তাদের ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ পুলিশ
পলাতক কর্মকর্তাদের ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ পুলিশ

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের পুলিশ বাহিনীতে অস্থিরতা দেখা দেয়। অনেক কর্মকর্তা, বিশেষ করে আওয়ামী লীগ ঘনিষ্ঠরা, Read more

ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়ে চুয়াডাঙ্গায় এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়ে চুয়াডাঙ্গায় এনজিও কর্মীর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়ে বখতিয়ার রহমান নামে এক এনজিও কর্মীর মৃত্যৃ হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার Read more

এভারেস্টে তুষারঝড়ে আটকা হাজারো মানুষ, কয়েক শ জনকে উদ্ধার
এভারেস্টে তুষারঝড়ে আটকা হাজারো মানুষ, কয়েক শ জনকে উদ্ধার

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের প্রত্যন্ত তিব্বত অংশের ঢালে ভয়াবহ তুষারঝড় কবলিত হয়ে প্রায় এক হাজার মানুষ আটকা পড়ার পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন