আরব আমিরাতের দুবাইয়ে ব্যক্তিগত সততার জন্য সম্মাননা পেয়েছেন প্রবাসী বাংলাদেশি আজিজুদ্দীন তালুকদার (৩৬)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহনগর গ্রামের বাসিন্দা আইউব আলী তালুকদারের ছেলে।দেশটির পুলিশ জানায়, আজিজ দুবাইয়ের নায়েফ গোল্ড সুকে চাকরির পাশাপাশি ভাড়ায় গাড়ি চালান। সোমবার রাতে তিনি এক ব্রিটিশ দম্পতিকে আতানা হোটেলে পৌঁছে দেন। পথে দম্পতি আল বাশরার একটি রেস্তোরাঁয় খাওয়ার পর হোটেলে নেমে যান, তবে গাড়িতে ফেলে যান হাতব্যাগ। তাতে ছিল পাসপোর্ট, ক্রেডিট কার্ড, মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র।পরদিন নায়েফ পুলিশ স্টেশনের মাধ্যমে আজিজ ব্যাগটি মালিকদের ফেরত দেন। ব্রিটিশ দম্পতি নগদ অর্থ দিতে চাইলে আজিজ তা নিতে রাজি হননি। তিনি জানান, কেবল দায়িত্ববোধ থেকেই তিনি এ কাজটি করেছেন। আজিজ বলেন, যাত্রীদের উদ্বিগ্ন অবস্থার কথা ভেবে আমি দ্রুত পুলিশ স্টেশনে পৌঁছে যাই। ব্যাগ ফেরত দেওয়া আমার দায়িত্ব, বিনিময়ে কিছু নেওয়ার প্রশ্নই আসে নাব্যাগ ফিরে পেয়ে ব্রিটিশ দম্পতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটি না পেলে তাদের নির্ধারিত লন্ডনগামী ফ্লাইট ধরা সম্ভব হতো না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি চাকরিজীবীদের জন্যে নিবন্ধনের সুযোগ ২৫ ডিসেম্বর পর্যন্ত
সরকারি চাকরিজীবীদের জন্যে নিবন্ধনের সুযোগ ২৫ ডিসেম্বর পর্যন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ ভোট প্রদানের জন্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ নির্বাচনী এলাকার বাইরে Read more

পাকুন্দিয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
পাকুন্দিয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ Read more

বরিশালের হিজলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
বরিশালের হিজলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বরিশালে অপারেশন ডেভিল হ্যান্ট অভিযানে জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম সরদার (৩৫) পুলিশের হাতে গ্রেপ্তার Read more

নান্দাইলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নান্দাইলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে বিলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. জামাল মিয়া (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার Read more

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতির গৌরবময় ইতিহাসের অন্যতম অধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর Read more

জীবননগরে যৌথ অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪
জীবননগরে যৌথ অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও জীবননগর থানা পুলিশ যৌথ মাদকবিরোধী অভিযান চালিয়েছে। বুধবার (০৪ জুন) ভোর ৪ টার সময় জীবননগর উপজেলার ধোপাখালী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন