মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট গ্রামে আগুনে পুড়ে ছামেলা বেগম (৬৮) নামের এক অসুস্থ বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাত পুনে ১১টার দিকে উপজেলার গাদিঘাট মিত্বের হাটিতে এ দুর্ঘটনা ঘটে।পরিবার সূত্রে জানা গেছে, ছামেলা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। ঘটনার সময় তার স্বামী আব্দুর রাজ্জাক ও পরিবারের অন্যান্য সদস্যরা মেয়ের বাড়ি শ্রীনগর উপজেলার টেক্কা মার্কেটে অবস্থান করছিলেন। ওই সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসত ঘরে আগুনের সূত্রপাত ঘটে। অসুস্থতার কারণে ছামেলা বেগম ঘর থেকে বের হতে না পারায় তিনি আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে আব্দুর রাজ্জাকের বসতবাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালালেও পরে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতিসংঘ ও ন্যাটোতে প্রায় সব তহবিল বাতিল করতে পারে ট্রাম্প প্রশাসন
জাতিসংঘ ও ন্যাটোতে প্রায় সব তহবিল বাতিল করতে পারে ট্রাম্প প্রশাসন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একটি বাজেট প্রস্তাব বিবেচনা করছে, যার অধীনে 'জাতিসংঘ এবং ন্যাটোর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য প্রায় Read more

আইসিইউতে ১০ জন, অবস্থা সংকটাপন্ন
আইসিইউতে ১০ জন, অবস্থা সংকটাপন্ন

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর দগ্ধ হওয়া ১০ জনকে জাতীয় Read more

জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশে শিগগিরই নিয়োগ ৪ হাজার এএসআই
জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশে শিগগিরই নিয়োগ ৪ হাজার এএসআই

বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবং পুলিশের সক্ষমতা বাড়ানোর Read more

পর্তুগাল দলে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে
পর্তুগাল দলে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে

পর্তুগালের বয়সভিত্তিক দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে ক্রিশ্চিয়ানো ডস সান্তোস। আগামী জুনে ১৫ বছর পূর্ণ হবে রোনালদোর Read more

‘প্রধানমন্ত্রী পদে ১০ বছরের বেশি নয়’ প্রস্তাবে রাজি বিএনপি
‘প্রধানমন্ত্রী পদে ১০ বছরের বেশি নয়’ প্রস্তাবে রাজি বিএনপি

একজন ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না, সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার Read more

গাজায় ইসরায়েলি হামলায় ত্রাণপ্রার্থীসহ নিহত আরও ৬১ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় ত্রাণপ্রার্থীসহ নিহত আরও ৬১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত দুজন ত্রাণপ্রার্থীও রয়েছেন।এর মধ্যেই ফিলিস্তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন