কুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর কটূক্তির অভিযোগে মহসিন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আছাদপুর গ্রামের ফকির বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মহসিন ওই গ্রামের আলেক শাহর ছেলে।থানা সূত্রে জানা গেছে, মহসিন তার ‘বেমজা মহসিন’ নামের ফেসবুক আইডি থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫২ মিনিটে নবীজি (সা.) সম্পর্কে আপত্তিকর পোস্ট দেন। এর মাধ্যমে ইসলাম ধর্মকে অবমাননা করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।এ ঘটনার পরপরই স্থানীয় মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে থানার সামনে জড়ো হয়। পরে তারা মহসিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। এ সময় তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী, হোমনা সার্কেলের এএসপি আবদুল করিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা থানায় যান। এর আগে গত ২৯ আগস্ট একই আইডি থেকে ধর্মীয় বিষয়ে বিতর্কিত মন্তব্য করে মহসিন আরেকটি পোস্ট দেন বলে জানা যায়। এতে এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।এ ঘটনায় সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী যুবসেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরিফুল নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় মামলা করেছেন।এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, নবীজি (সা.) সম্পর্কে অবমাননাকর কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে মহসিনকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ থেকে বাঁকখালী নদী দখলমুক্ত অভিযান শুরু
আজ থেকে বাঁকখালী নদী দখলমুক্ত অভিযান শুরু

কক্সবাজার শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী বাঁকখালী নদী এখন দখল আর দূষণের চাপে মৃতপ্রায়। একসময় কস্তুরাঘাট হয়ে চট্টগ্রাম পর্যন্ত Read more

বাউফলে গাঁজাসহ গ্রেপ্তার ১
বাউফলে গাঁজাসহ গ্রেপ্তার ১

পটুয়াখালীর বাউফল উপজেলায় গাঁজাসহ মো. আলামিন (২৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) রাতে উপজেলার নওমালা ইউনিয়নের বাবুরহাট এলাকা Read more

অনূর্ধ্ব-২১ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল হকি ফেডারেশ
অনূর্ধ্ব-২১ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল হকি ফেডারেশ

আসন্ন অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের জন্য টুর্নামেন্ট শুরুর দেড় মাস আগেই দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ২৮ নভেম্বর ভারতের চেন্নাইয়ে Read more

মেহেরপুরে এনসিপি ও জামায়াতের মতবিনিময়
মেহেরপুরে এনসিপি ও জামায়াতের মতবিনিময়

মেহেরপুরের গাংনী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) Read more

ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ভোলার দৌলতখানে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন