“প্রাণীর স্বাস্থ্য রক্ষায় দলগত প্রচেষ্টা দরকার” শিরোনামে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে।রবিবার (২৭ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে হতে একটি র‍্যালি শুরু হয়ে বাদমতলা হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান গ্রহণ করে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, “পুঁথিগত বিদ্যার পাশাপাশি ব্যবহারিক শিক্ষার গুরুত্ব অপরিসীম, কারণ ব্যবহারিক না পারলে মাঠে কাজ করা সম্ভব নয়। ভেটেরিনারি অনুষদকে এগিয়ে নিতে ল্যাবরেটরিগুলোকে সমৃদ্ধ করা হয়েছে ও ইতিমধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন: আল্ট্রাসনোগ্রাফি মেশিন প্রদান করা হয়েছে। আমরা সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখব এবং আমরা আশাবাদী এই অনুষদটি দেশের অন্যতম শ্রেষ্ঠ অনুষদ হিসেবে গড়ে উঠবে।”ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান বলেন, “আমরা মানসম্পন্ন ভেটেরিনারিয়ান তৈরি করতে বদ্ধপরিকর। বর্তমানে সারা বাংলাদেশে প্রতি বছর প্রায় এক হাজার শিক্ষার্থী ভেটেরিনারি গ্র্যাজুয়েট বের হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা দিচ্ছে। স্নাতক শেষে আমাদের শিক্ষার্থীতা প্রত্যেকে যেন দক্ষ ভেটেরিনারিয়ান হতে পারেন ও যথাযথ চিকিৎসা সেবা প্রদানে সক্ষম হন, সে লক্ষ্যে আমরা কাজ করছি।”সেসময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সকলে প্রাণিস্বাস্থ্য রক্ষায় একতাবদ্ধ প্রয়াসের দৃপ্ত অঙ্গীকার করেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ব চ্যাম্পিয়ন স্বর্ণপদক জয়ী বাকপ্রতিবন্ধী স্মরণের পাশে টাঙ্গাইলের ডিসি
বিশ্ব চ্যাম্পিয়ন স্বর্ণপদক জয়ী বাকপ্রতিবন্ধী স্মরণের পাশে টাঙ্গাইলের ডিসি

স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের একজন কৃতী ক্রীড়াবিদ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও স্বর্ণপদক জয়ী বাকপ্রতিবন্ধী মো. আব্দুল কাদের Read more

গাজায় নিঃসন্দেহে যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল: ম্যাথু মিলার
গাজায় নিঃসন্দেহে যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল: ম্যাথু মিলার

ইসরায়েল গাজায় নিঃসন্দেহে যুদ্ধাপরাধ করেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক মুখপাত্র ম্যাথু মিলার। স্কাই নিউজের একটি পডকাস্ট সাক্ষাৎকারে তিনি Read more

গাজা দখলের জন্য ৬০ হাজার রিজার্ভ সৈন্য ডাকছে ইসরায়েল
গাজা দখলের জন্য ৬০ হাজার রিজার্ভ সৈন্য ডাকছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটি দখলের পরিকল্পনা বাস্তবায়নে আগামী কয়েক সপ্তাহে অতিরিক্ত ৬০ হাজার রিজার্ভ সেনাকে ডাকবে ইসরায়েল। একই সময়, আরও Read more

1cbet – aperçu complet : bonus, dépôt, retrait, mobile et sécurité
1cbet – aperçu complet : bonus, dépôt, retrait, mobile et sécurité

Guide pratique de 1cbet : tout ce qu’il faut savoir pour jouer en toute sécurité 1. Présentation de 1cbet – Read more

আনোয়ারায় স্বর্ণালংকার ও টাকা চুরির ঘটনায় দুইজন গ্রেফতার
আনোয়ারায় স্বর্ণালংকার ও টাকা চুরির ঘটনায় দুইজন গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে চোরাইকৃত ৩.৫ ভরি স্বর্ণালংকার ও Read more

আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল

নিরাপত্তার স্বার্থে আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৪০ মিনিট মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন