সিলেটের গোলাপগঞ্জে সিনিয়র সহকারী জজ আদালতের রায় থাকা সত্ত্বেও মোবাইল কোর্ট পরিচালনা করে একই পরিবারের মহিলা সহ ৪ জনকে কারাদণ্ড দেওয়ায় গোলাপগঞ্জের এসি ল্যান্ডসহ ৫ জনকে শোকজ করেছে সিনিয়র সহকারী জজ গোলাপগঞ্জ আদালত, সিলেট। বাকি ৪ জন হলেন, জেলা প্রশাসক সিলেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিলেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাপগঞ্জ, সহকারী ভূমি অফিসার ফুলবাড়ী ইউনিয়ন।জানা যায়, গত ২৭ আগস্ট (বুধবার) সিনিয়র সহকারী জজ আদালতের রায় থাকা সত্ত্বেও মোবাইল কোর্ট পরিচালনা করে গোলাপগঞ্জের ঘোষগাঁও গ্রামে একই পরিবারের এক নারীসহ ৪ জনকে ১৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেন গোলাপগঞ্জের এসি ল্যান্ড ফয়সাল মাহমুদ ফুয়াদ। পরদিন ২৮ আগস্ট (বৃহস্পতিবার) সিলেট জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে ফয়সাল মাহমুদ ফুয়াদের রায় বাতিল ও জামিন চেয়ে আপীল মামলা দায়ের করেন দণ্ডপ্রাপ্ত আসামীরা (আপীল মামলা নং ০৪/২০২৫)।উক্ত ঘটনা নিয়ে নালিশা ভূমির মূল মালিক রিয়াদ আহমদ চৌধুরী গত ০৩ সেপ্টেম্বর (বুধবার) সিনিয়র সহকারী জজ গোলাপগঞ্জ আদালতে এসি ল্যান্ড ফয়সাল মাহমুদ ফুয়াদসহ পাঁচ জনকে বিবাদী করে নিষেধাজ্ঞার মামলা (মামলা নাম্বার: ১০৩/২০২৫) দায়ের করেন। আদালত বিবাদীগণকে আগামী ১৫ (পনেরো) দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়ে শোকজ করেন।আরও জানা যায়, এই ঘটনার নেপথ্যে গোলাপগঞ্জ ভূমি অফিসের তহশীলদার নজরুল ইসলামের চক্রান্ত ও যোগসাজশ রয়েছে বলে দাবি ঐ পরিবারের। আপীল মামলার এজাহার সূত্রে জানা যায়, নালিশা ভূমির মূল মালিক জনৈক রিয়াদ আহমদ চৌধুরী গং। ২০২৩ সালের ৮ জুন রিয়াদ আহমদ চৌধুরী চেরাগ আলী ও তার অপর দুই ভাইদেরকে নালিশা ভূমি দেখাশুনা সহ মামলা মোকদ্দমা পরিচালনার জন্য নোটারী পাবলিকের মাধ্যমে বিশেষ আমমোক্তার নামা সম্পাদন করেন (সিরিয়াল নং- ০২)। এর আগে ২০১৩ সালে রিয়াদ আহমদ চৌধুরী গং উক্ত নালিশা ভূমি নিয়ে সিলেটের সিনিয়র সহকারী জজ (গোলাপগঞ্জ) আদালতে তৎকালীন জেলা প্রশাসককে (রাষ্ট্রপক্ষ) বিবাদী করে স্বত্ব মোকদ্দমা দায়ের করেন (মামলা নং ১৪৭/২০২১)। ২০২২ সালের ২১ এপ্রিল সিনিয়র সহকারী জজ গোলাপগঞ্জ আদালত উক্ত মামলায় বাদী রিয়াদ আহমদ চৌধুরী গং এর পক্ষে রায় ও ডিক্রি প্রদান করেন। আমমোক্তার গ্রহীতা ও ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামীগণের দাবি সিনিয়র সহকারী জজ আদালতের রায়ের বলে বৈধভাবে নালিশা ভূমিতে শাস্তি পূর্ণভাবে ভোগ দখলে আছেন।গত ২৭ আগস্ট উক্ত এলাকার তহসিলদার নজরুল ইসলাম ভুক্তভোগীদের প্রতিপক্ষদের সাথে নিয়ে নালিশা ভূমিতে গিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভুক্তভোগী পরিবারকে জড়িয়ে একটি ঘটনা সৃষ্টি করেন। প্রতিপক্ষের সাথে মিলে তহশীলদার নজরুল ইসলাম এসি ল্যান্ডকে নিয়ে এই পরিদর্শন নাটক সাজান বলে দাবি করেন তারা। প্রতিপক্ষদের সাথে নিয়ে এসি ল্যান্ড ফয়সাল মাহমুদ ফুয়াদ ও তহশীলদার নজরুল ইসলাম সিনিয়র সহকারী জজ আদালতের রায় থাকা সত্ত্বেও বেআইনী ও অন্যায়ভাবে আপীলকারীদের ভূমি থেকে উচ্ছেদ করতে যান।এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে এসি ল্যান্ড ফয়সাল মাহমুদ ফুয়াদ জানান, আদালত থেকে আমার কাছে কোনো নোটিশ আসেনি। আমি শোকজের বিষয়ে কিছু জানি না, আপনার মাধ্যমে জানলাম, আপনাকে ধন্যবাদ। মহামান্য আদালত থেকে নোটিশ আসলে আমি রেসপন্স করব।মামলার বাদী রিয়াদ আহমদ চৌধুরী জানান, আমি গত ৩ সেপ্টেম্বর আমার নিযুক্ত আইনজীবীর মাধ্যমে সিনিয়র সহকারী জজ গোলাপগঞ্জ আদালতে ১০৩/২৫ নং মামলা দায়ের করলে আদালত গোলাপগঞ্জের এসি ল্যান্ডসহ ৫ জন সরকারি কর্মকর্তাকে শোকজ করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধানমন্ডি থানার ঘটনায় হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ
ধানমন্ডি থানার ঘটনায় হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আগামী তিন Read more

আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় আজ শনিবার (২০ সেপ্টেম্বর) পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের জন্য বিদ্যুৎ Read more

সচিবালয়ে কঠোর নিরাপত্তা, সোয়াট ও বিজিবি মোতায়েন
সচিবালয়ে কঠোর নিরাপত্তা, সোয়াট ও বিজিবি মোতায়েন

সরকারি কর্মচারী অধ্যাদেশ ঘিরে আন্দোলনের মধ্যে সচিবালয় ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের সঙ্গে মোতায়েন রয়েছে সোয়াট ও বিজিবির Read more

এবার ৫০০, ২০০ ও ১০০ টাকার নতুন নোটের ছবি প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক
এবার ৫০০, ২০০ ও ১০০ টাকার নতুন নোটের ছবি প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক

বাজারে আসছে নতুন ডিজাইনের ৫০০, ২০০, ১০০, ১০, ৫ ও ২ টাকা মূল্যমানের নোট। ইতোমধ্যে নোটের ছবিও প্রকাশ করেছে বাংলাদেশ Read more

নেত্রকোনায় শিশু ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নেত্রকোনায় শিশু ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

নেত্রকোনায় আলোচিত শিশু পান্নাকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে নেত্রকোনা জেলা নারী ও শিশু নির্যাতন দমন Read more

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় নির্বাচন ভবন
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় নির্বাচন ভবন

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন