নোয়াখালীর সোনাইমুড়ীতে মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে বেপরোয়া গতির একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বাসের চালক বেলায়েত হোসেন (৪৯) নিহত হয়েছেন। এ ছাড়াও বাসের আরো অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন।বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের নাওতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী টু কুমিল্লা মহাসড়কের নাওতলা এলাকায় একটি ট্রাকের চাকা পাংচার হওয়ায় ট্রাকটি দাঁড়িয়ে থাকে। ওই সময় ঢাকা থেকে চৌমুহনী গামী জোনাকী পরিবহনের একটি বাস দ্রুত গতিতে ট্রাকটি ওভারটেক করে চলে যায়। তখন জোনাকী বাসের পিছনে থাকা একুশে পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে বাসের চালক বেলায়েত হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় বজরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটি উদ্ধার করে পরবর্তীতে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারী ভোটারদের উপস্থিতি বেশি: পর্যবেক্ষক
নারী ভোটারদের উপস্থিতি বেশি: পর্যবেক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন পর্যবেক্ষক খোরশেদুল আলম। তিনি বলেন, 'এখন পর্যন্ত Read more

বাড়ি বানাতে গিয়ে ইতিহাসের সন্ধান, মিলল প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ
বাড়ি বানাতে গিয়ে ইতিহাসের সন্ধান, মিলল প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধর্মপুর গ্রামের একটি বসতভিটায় মাটি খননের সময় হঠাৎ করেই উন্মোচিত হলো লাল ইটের প্রাচীন দেয়াল। মাটির Read more

রাজশাহীতে বনলতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
রাজশাহীতে বনলতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।সোমবার (৫ মে) সকাল Read more

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও আশপাশের আকাশ আজ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও Read more

নাটোরে কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১
নাটোরে কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক কিশোরী (১৫) গণধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার কাশোবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।এই ঘটনায় রাতে ভুক্তভোগীর Read more

বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩২
বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩২

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত আরও একজন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন