পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মত কোনো স্বৈরাচারের জন্ম হয়নি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।জুলাই বিপ্লবে গণহত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় স্বৈরাচার হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্যের আগে তিনি এ কথা বলেন।অ্যাটর্নি জেনারেল বলেন, আজকের দিনটি ঐতিহাসিক। পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচারের জন্ম হয়নি। তিনি পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যাবাদী স্বৈরাচার। তিনি বলেন, কোনো স্বৈরাচারকে মিথ্যার ওপর পিএইচডি করতে হলে পতিত হাসিনার কাছে শিখতে হবে। পৃথিবীর সব স্বৈরশাসকের যদি কোনো সমিতি করা হয়, শেখ হাসিনা হবেন তার সভাপতি। বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে স্বৈরাচার ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই। এ সময় অ্যাটর্নি জেনারেল পৃথিবীর কোনো স্বৈরাচারের কী পরিণতি হয়েছে, তা আদালতের সামনে তুলে ধরেন।রবিবার বেলা সাড়ে ১১টায় বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি শুরু হয়। আজকের বিচারকাজ ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহাম্মদ মোহিতুল হক।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে দলীয় বিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা
যশোরে দলীয় বিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা

রাজনৈতিক বিরোধে যশোরের শার্শা উপজেলার উলশী ইউনিয়নের কন্যাদহ গ্রামে ইদ্রিস আলী (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ।ঘটনাটি Read more

ব্যারিস্টার মওদুদের এলাকায় সাংগঠনিক দেখভালের দায়িত্বে জেলা বিএনপি
ব্যারিস্টার মওদুদের এলাকায় সাংগঠনিক দেখভালের দায়িত্বে জেলা বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সাবেক প্রভাবশালী সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের শূন্যতায় তার নির্বাচনী আসন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে Read more

ভারতে ব্যাংকে গরুর মাংসে নিষেধাজ্ঞা, প্রতিবাদে ‘বিফ পার্টি’ কর্মীদের
ভারতে ব্যাংকে গরুর মাংসে নিষেধাজ্ঞা, প্রতিবাদে ‘বিফ পার্টি’ কর্মীদের

ভারতের কেরালায় কানারা ব্যাংকের এক শাখায় ক্যান্টিনে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করে ডেপুটি রিজিওনাল ম্যানেজার অশ্বিনী কুমার। এর প্রতিবাদে ব্যাংক Read more

ঈদের তৃতীয় দিনেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১০৮
ঈদের তৃতীয় দিনেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১০৮

অবরুদ্ধ গাজায় ঈদুল আজহায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। একের পর এক শহরে দখলদারদের বোমা পড়ছে। এতে গাজার হাসপাতালগুলোতে নতুন করে Read more

বড় ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুন, আটক ৫
বড় ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুন, আটক ৫

পার্বত্য বান্দরবানের লামায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনের হাতে আব্দুর রহমান (২৩) নামের এক যুবক খুন হয়েছে। সোমবার (১৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন