কুমিল্লা ও ফেনী জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি’র টহলদল ৫২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত চলা পৃথক অভিযানে ৪, ১০ এবং ৬০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে ১৯ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১৮ জন শিশু রয়েছে।বিজিবি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, তাদেরকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে পুশ-ইন করেছে। বর্তমানে আটক ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার কার্যক্রম চলছে। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ, পিএসসি বলেন, “সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে। বিএসএফ কর্তৃক পুশ-ইন বন্ধে কূটনৈতিকভাবে উদ্যোগ গ্রহণ অব্যাহত রয়েছে।”উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকাগুলোতে এ ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটছে, যা নিয়ে স্থানীয়ভাবে উদ্বেগও রয়েছে। বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি নিয়মিত টহল ও নজরদারি বাড়িয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘এমপিওভুক্ত শিক্ষকদের দাবি না মানলে ফ্যাসিস্টের চেয়েও খারাপ পরিণতি হবে’
‘এমপিওভুক্ত শিক্ষকদের দাবি না মানলে ফ্যাসিস্টের চেয়েও খারাপ পরিণতি হবে’

এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে না নিলে ফ্যাসিস্টদের চেয়েও খারাপ পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) Read more

‘এই পরিস্থিতিতে ভারতে খেলা অসম্ভব’
‘এই পরিস্থিতিতে ভারতে খেলা অসম্ভব’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে চলমান ‘উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি’ এবং ‘বাংলাদেশবিদ্বেষী ক্যাম্পেইন’-এর কারণে দেশটিতে গিয়ে বিশ্বকাপ খেলা কোনোভাবেই সম্ভব নয় বলে Read more

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৮
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।রবিবার Read more

নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী শীর্ষ রাজনৈতিক নেতারা
নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী শীর্ষ রাজনৈতিক নেতারা

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগদানের জন্য নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার Read more

সুপার ফোরে যেতে বাংলাদেশকে যে পরাশর্ম দিলেন হার্শা
সুপার ফোরে যেতে বাংলাদেশকে যে পরাশর্ম দিলেন হার্শা

এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরে চাপে পড়েছে বাংলাদেশ। এতে সুপার ফোরে ওটার রাস্তা Read more

দায়িত্ব ছাড়লেন জসীম উদ্দিন, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম
দায়িত্ব ছাড়লেন জসীম উদ্দিন, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে ছুটিতে পাঠানো হয়েছে এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব নিয়েছেন রুহুল আলম সিদ্দিকী। বৃহস্পতিবার (২২ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন