ভারতে সেনাবাহিনীর পোশাকের আদলে ইউনিফর্ম পরে ও আগ্নেয়াস্ত্র হাতে মুখোশধারী ডাকাতরা স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) একটি শাখায় ঢুকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়েছে।পুলিশ জানায়, তারা প্রায় ২০ কোটি রুপির গহনা ও এক কোটি রুপি নগদ নিয়ে পালিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের চাদাচান শহরে। বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনার সময় ডাকাতরা প্রথমে ব্যাংকের কর্মীদের জিম্মি করে, শাখা ব্যবস্থাপকসহ সবাইকে বেঁধে ফেলে টয়লেটে আটকে রাখে। এছাড়া কর্মী ও গ্রাহকদের হাত-পা প্লাস্টিক ব্যাগ দিয়ে বেঁধে ফেলা হয় যাতে কেউ নড়াচড়া করতে না পারে।এরপর ডাকাতরা ব্যবস্থাপককে হুমকি দিয়ে নগদ অর্থের ভল্ট খুলতে বাধ্য করে। পরে কর্মীদের দিয়ে স্বর্ণালঙ্কারের লকার খুলিয়ে নেয়। একজন ডাকাত ব্যবস্থাপককে টাকা না দিলে হত্যার হুমকিও দেয়।এরপর তারা ব্যাগ ভর্তি করে নগদ অর্থ ও গ্রাহকদের জমা রাখা স্বর্ণালঙ্কার নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে চাদাচান থানার পুলিশ সুপার লক্ষ্মণ নিমবার্গি ও জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।প্রাথমিক তদন্তে জানা যায়, ডাকাতরা ভুয়া নম্বরপ্লেট লাগানো একটি ভ্যান ব্যবহার করেছিল। লুটের পর তারা মহারাষ্ট্রের পান্ধারপুরের দিকে পালিয়ে যায়। পথে সোলাপুর জেলায় ঢুকে তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয় এবং স্থানীয়দের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে তারা লুট করা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে আবারও পালিয়ে যায়।বিজয়াপুরার পুলিশ সুপার লক্ষ্মণ নিমবার্গি জানান, “অভিযুক্তরা ভুয়া নম্বরপ্লেটসহ একটি এক্কো ভ্যান ব্যবহার করেছিল। একটি মোটরসাইকেলের সঙ্গে দুর্ঘটনার পর তারা লুটের মাল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।”ডাকাতির এই ঘটনার পর মামলা দায়ের করা হয়েছে। কর্নাটক ও মহারাষ্ট্র পুলিশ যৌথভাবে অভিযানে নেমেছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের ঘরে তিনদিন ধরে অনশন
পুঠিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের ঘরে তিনদিন ধরে অনশন

রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের ঘরে তিনদিন ধরে অনশন করছে প্রেমিকা জুলেখা আক্তার রুলি (৩০)।মঙ্গলবার(২২ এপ্রিল ) থেকে প্রেমিকা রুলি Read more

নারী কর্মী নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ
নারী কর্মী নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ

বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান ডিবিএল গ্রুপে ‘জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

শার্শায় ভাতার চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে
শার্শায় ভাতার চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় (ভিডব্লিউভি) তালিকাভুক্ত হতদরিদ্র নারীদের মাঝে বিতরণকৃত চাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে Read more

ট্রাকচাপায় প্রবাসী সোহেল নিহত ঘটনায় চালক-হেলপার আটক
ট্রাকচাপায় প্রবাসী সোহেল নিহত ঘটনায় চালক-হেলপার আটক

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় সোহেল (৩৬) নামে এক প্রবাসী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার (১৩ জুলাই) Read more

নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ ৭ রাজনৈতিক দল
নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ ৭ রাজনৈতিক দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে নতুন সাতটি রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত Read more

বাগদাদে মার্কিন বাহিনীর হামলায় ৪ জন নিহত
বাগদাদে মার্কিন বাহিনীর হামলায় ৪ জন নিহত

ইরাকের রাজধানী বাগদাতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর হামলায় ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরের দিকে এই হামলা ঘটেছে বলে জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন