আবুধাবিতে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশ। তবে ম্যাচ জিতলেও বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার ব্যাপারে এখনও অনিশ্চয়তা রয়েছে। টাইগারদের ভাগ্য নির্ভর করছে শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর।আবুধাবিতে অনুষ্ঠিত বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচে তানজিম হাসানের ৩১ বলে ৫২ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১৫৪ রানের পুঁজি পায় বাংলাদেশ। অস্তিত্ব রক্ষার ম্যাচে ৮ রানের জয় তুলে নেয় লিটন দাসের দল। কিন্তু জয় পেলেও সুপার ফোরে যাওয়া এখনো অনিশ্চিত। আগামী ১৮ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা–আফগানিস্তান লড়াই নির্ধারণ করবে বাংলাদেশ যাবে কি না পরের রাউন্ডে।গ্রুপ ‘বি’-তে শ্রীলঙ্কা দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে অবস্থান করছে, তাদের পয়েন্ট ৪  এবং নেট রানরেট +১.৫৪৬। তিন ম্যাচে ৪ পয়েন্ট এবং +০.২৭০ নেট রানরেট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। আফগানিস্তান ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে, তাদের নেট রান রেট  +২.১৫০।বাংলাদেশের সুপার ফোর সম্ভাবনা এখন শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে। শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ দ্বিতীয় স্থানে থেকে সুপার ফোরে চলে যাবে। তবে, আফগানিস্তান যদি ৬৫ রান বা তার বেশি রানে জেতে অথবা ৫০ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে, তখন নেট রানরেটে বাংলাদেশকে ছাড়িয়ে আফগানরা সুপার ফোরে পৌঁছাবে।‘বি’ গ্রুপের সুপার ফোর সমীকরণ:বাংলাদেশের জন্য: শ্রীলঙ্কাকে জিততে হবে। আফগানিস্তান জিতলেও সেটা হতে হবে ৭০ রানের কম ব্যবধানে, বা ৫২ বলের বেশি হাতে না রেখে।শ্রীলঙ্কার জন্য: জিতলে সরাসরি চলে যাবে। যদি হার হয় ৭০ রানের কমে বা ৫২ বল হাতে রেখে না হয়, তাহলেও তারা যেতে পারবে।আফগানিস্তানের জন্য: জয়ের বিকল্প নেই। তারা জিতলে তিন দলের পয়েন্ট সমান ৪ হলেও, নেট রানরেটের কারণে বাদ বাংলাদেশ।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ২০ অক্টোবর, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২০ অক্টোবর, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

এইচএসসিতে যশোর বোর্ডে ফলাফল বিপর্যয়
এইচএসসিতে যশোর বোর্ডে ফলাফল বিপর্যয়

এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের ফলাফলে কমেছে পাসের হার ও জিপিএ-৫। ৯টি সাধারণ বোর্ডের মধ্যে গতবারের মতো এবারও এই বোর্ডের অবস্থান Read more

মোবাইল চুরি করে পালাচ্ছিল চোর, ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
মোবাইল চুরি করে পালাচ্ছিল চোর, ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

পাবনার আটঘরিয়ায় চোরের ছুরিকাঘাতে আসাদ হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে Read more

শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: বাবর
শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: বাবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র Read more

একাত্তরে বাংলাদেশে অনেক বড় আকাম করেছে জামায়াত: নাসীরুদ্দীন পাটওয়ারী
একাত্তরে বাংলাদেশে অনেক বড় আকাম করেছে জামায়াত: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জনগণের ওপরে কেন আপনারা দলীয় রাজনীতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন