জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন চারটি প্যানেলের প্রার্থীরা। তারা পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন। প্যানেলগুলো হলো- সম্প্রীতির ঐক্য, সংশপ্তক পর্ষদ, অঙ্গীকার পরিষদ ও ছাত্র ফ্রন্ট একাংশের প্যানেল। এই দাবিতে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও একাত্মতা জানিয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সম্প্রীতির ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শরণ এহসান বলেন, আমরা অনিয়মের নির্বাচন বয়কট করছি। দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনরায় নির্বাচনের দাবি করছি।তিনি বলেন, পুনরায় নির্বাচন কমিশন গঠন করতে হবে। নতুন করে নির্বাচনের তফসিলও ঘোষণা করতে হবে।এর আগে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে বিকেল পৌনে ৪টার দিকে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন ছাত্রদল মনোনীত প্যানেলের জিএস পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। এরপর নির্বাচনের দায়িত্ব থেকে বিএনপিপন্থি তিন শিক্ষকও অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সড়কে রশি টেনে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আসামির স্বীকারোক্তি
সড়কে রশি টেনে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আসামির স্বীকারোক্তি

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে রশি টেনে মোটরসাইকেল থামিয়ে ডাকাতির ঘটনায় মাহমুদুল হক নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া Read more

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সময়ের কন্ঠস্বর’র এক যুগ পূর্তি উদযাপন
চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সময়ের কন্ঠস্বর’র এক যুগ পূর্তি উদযাপন

বন্দরনগরী চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর এক যুগ পূর্তি উৎসব পালিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে Read more

গুলশানের বাসায় তারেক রহমান
গুলশানের বাসায় তারেক রহমান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে গুলশানে নিজ বাসভবনে পৌঁছেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার রাত সাড়ে Read more

কক্সবাজারে ১ হাজার কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
কক্সবাজারে ১ হাজার কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

কক্সবাজার ও বান্দরবান সীমান্ত এলাকা থেকে বিগত এক বছরের অভিযানে উদ্ধারকৃত প্রায় ১ হাজার তিনশত ২২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য Read more

পহেলা বৈশাখে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবি-শাহবাগ মেট্রো স্টেশন
পহেলা বৈশাখে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবি-শাহবাগ মেট্রো স্টেশন

পহেলা বৈশাখ উপলক্ষে আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ স্টেশন ৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।রোববার (১৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন