কুমিল্লার লাকসামে ভোক্তা অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে ভেজাল শিশুখাদ্য তৈরীর অভিযোগে একটি শিশু খাদ্য ও বেকারি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাদ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বাজারজাত করা হচ্ছে এবং পোড়াতেল ব্যবহার করে শিশু খাদ্য ভাজা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও উৎপাদনের অভিযোগে লাকসামের কাদ্রা এলাকায় “মদিনা ফুড প্রোডাক্টস” নামের প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়।অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মো. জুয়েল মিয়া, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ও নমুনা সংগ্রহকারী মো. সাকিব। পুরো অভিযানে সার্বিক সহযোগিতা করে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।অভিযান শেষে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, খাদ্যের মান নিয়ে কোনো আপস করা হবে না। বিশেষ করে শিশু খাদ্যে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দৃষ্টিশক্তি ফিরে পেতে মিজুর দরকার ১ লক্ষ টাকা, মাকে নিয়ে ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে!
দৃষ্টিশক্তি ফিরে পেতে মিজুর দরকার ১ লক্ষ টাকা, মাকে নিয়ে ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে!

অসহায় মিজু রেললাইনের জায়গায় থাকেন। মিজুর মা অন্যের বাড়িতে কাজ করলে মিজু খেতে পারে, আর কাজ না করলে না খেয়েই Read more

আজ ০৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ০৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

সিলেটে নিলামে উঠছে সাদাপাথর
সিলেটে নিলামে উঠছে সাদাপাথর

সিলেট সদর উপজেলায় জব্দকৃত প্রায় ৬১,৯০০ ঘনফুট ভাঙা সাদাপাথর নিলামে তুলতে যাচ্ছে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন খনিজ Read more

ইন্টার মায়ামিতে যোগ দিবেন ডি পল
ইন্টার মায়ামিতে যোগ দিবেন ডি পল

সপ্তাহখানেক আগেই গুঞ্জন উঠেছিল, অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। এবার জানা গেছে Read more

যশোরে আলমসাধু উল্টে স্কুল ছাত্রের মৃত্যু 
যশোরে আলমসাধু উল্টে স্কুল ছাত্রের মৃত্যু 

যশোরের বাঘারপাড়ায় স্যালোমেশিন চালিত যান আলমসাধু উল্টে রাব্বি হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যুর হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বেলা ৯ Read more

‘মব’ হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ
‘মব’ হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

মব জাস্টিস তৈরি হচ্ছে মূলত মোবাইল ও সোশ্যাল মিডিয়ার কারণে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নয়, বরং এটি নতুন চ্যালেঞ্জ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন