অসহায় মিজু রেললাইনের জায়গায় থাকেন। মিজুর মা অন্যের বাড়িতে কাজ করলে মিজু খেতে পারে, আর কাজ না করলে না খেয়েই কাটিয়ে দিতে হয় দিনের পর দিন। মিজুর বাবা নেই। মিজু তার বাবাকে হারানোর পর হারিয়েছে দু’চোখের এক চোখ। এক চোখ দিয়ে চলতে পারছিল মিজু। কিন্তু হঠাৎ নিভে যায় অন্য চোখের সব আলোটুকু। এমন পরিস্থিতিতে ঢাকায় বিভিন্ন চক্ষু হাসপাতালে চিকিৎসা করান মিজু। নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে করেন কয়েকটি অপারেশনও। কিন্তু কোন কিছুতেই কোন কাজ হয় না।সর্বশেষ ঢাকায় ডাক্তার জানান, মিজুর চোখের চিকিৎসা আর বাংলাদেশে নেই। দ্রুত যেতে হবে ভারতে। ডাক্তারের এ কথার পর মানুষের সাহায্য নিয়ে দ্রুত মিজু চলে যায় ভারতে। এরপর ভারতের দিশাআই হাসপাতালে (২২ অক্টোবর ২০২৪) ডাক্তার সৌভিক দান করেন মিজুর ব্যায়বহুল অপারেশন। অপারেশন শেষে ডাক্তার বলেন, যদি কোন রকমেও একটু আলো চোখে ফেরে তবে দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে মিজু। আল্লাহর রহমতে মিজু এখন একটু একটু দেখতে পায়। ডাক্তারের কথামত আগামী মাস অর্থাৎ নভেম্বর মাসের শুরুতেই দৃষ্টিশক্তি ফিরে পেতে মিজুকে যেতে হবে ভারতে। আর ভারতে গিয়ে চিকিৎসা করাতে প্রয়োজন হবে ১ লক্ষ টাকার। ইতিমধ্যে ভারতের ভিসাও হাতে পেয়েছে মিজু।কিন্তু টাকার এ বড় অংকের পরিমাণ শুনে মুশড়ে পড়ে এতিম মিজু ও তার মা দুলালী বেগম। ক্ষণে ক্ষণে জ্ঞান হারাতে শুরু করে মিজু। টাকার চিন্তায় কয়েকবার গলায় ফাঁসও নিতে গিয়েছে সে। মিজুর এ অবস্থা দেখে মিজুর মা দিশেহারা হয়ে পড়েন। ছেলের দৃষ্টিশক্তি ফেরাতে পাগলের মত ছুটে বেড়াচ্ছেন সকলের কাছে। এখন তিনি সাহায্য চান সমাজের হৃদয়বান, দানশীল ও বিত্তবানদের কাছে।মিজুর বাড়ি কুড়িগ্রাম সদরের যতিনের হাট রেললাইন এলাকায়।মিজুর পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি বলতে মিজু নিজেই ছিল। তাই মিজুকে বাঁচাতে মিজুর মা এখন শুধু আল্লাহকে ডাকেন। নামাজের পাতে বসে আল্লাহর সাহায্য চান।মিজুর সাথে কথা হলে মিজু বলেন, অপারেশনের পরে মোটামুটি ভালই দেখতে পাচ্ছে সে। তার ভয় সামনের মাসে দৃষ্টিশক্তি ফেরাতে অপারেশনের জন্য যেতে না পারলে আর কোন আশা থাকবে না তার। হয়তো পুরোপুরি অন্ধ হয়ে যাবে সে। তাই সমাজের হৃদয়বান বিত্তবানদের সাহায্য চেয়েছে অসহায় মিজু।মিজুর পাশে দাঁড়াতে মিজুর মায়ের ব্যাংক একাউন্ট নম্বর: ২০৫০৭৭৭০২২৪৫৭৪৮২৮, দুলালী বেগম। ব্যাংকের নাম: ইসলামী ব্যাংক লি: (এজেন্ট ব্যাংকিং), কুড়িগ্রাম।এছাড়া মিজুর নিজস্ব মোবাইল: ০১৭৯২৯৫০৭১৫ (বিকাশ)।মিজুকে ভিডিও কলে দেখতে ০১৭১৩২০০০৯১ (হোয়াটসঅ্যাপ নম্বর, সময়ের কন্ঠস্বরের প্রতিনিধি)। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ
আগামী ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ

‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আজ থেকে ২৫ মার্চ Read more

সখীপুরে দলিল লেখকদের দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা
সখীপুরে দলিল লেখকদের দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা

টাঙ্গাইলের সখীপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে কর্মরত সনদপ্রাপ্ত দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি সেবার মান নিশ্চিতকরণ, শুদ্ধাচার চর্চা ও জবাবদিহিতা জোরদার করণ বিষয়ক Read more

কর্তোয়ার নৈপুণ্যে ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের জয়
কর্তোয়ার নৈপুণ্যে ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের জয়

গোলরক্ষক থিবো কর্তোয়ার নৈপুণ্যে ফিফা ক্লাব বিশ্বকাপের চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মেক্সিকান ক্লাব Read more

কম্বোডিয়ায় ৪০ বোমা ফেলল থাইল্যান্ড
কম্বোডিয়ায় ৪০ বোমা ফেলল থাইল্যান্ড

এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় ধারাবাহিক বোমা হামলা চালিয়েছে থাইল্যান্ড। বোমাবর্ষণের পর থাই বাহিনী ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান নিয়ে কম্বোডিয়ার বান্তে Read more

ভৈরবে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভৈরবে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বিভিন্ন হাওর ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেনু পোনা নিধন বন্ধে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিশেষ Read more

ইসলামী ব্যাংকের চাকরি হারালেন আরও ২০০ জন
ইসলামী ব্যাংকের চাকরি হারালেন আরও ২০০ জন

বাংলাদেশ ইসলামী ব্যাংকে কর্মী ছাঁটাইয়ের ঢেউ আরও তীব্র হলো। চাকরি বিধি লঙ্ঘনের অভিযোগে এবার একসঙ্গে আরও ২০০ কর্মীকে অব্যাহতি দিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন