সিলেট সদর উপজেলায় জব্দকৃত প্রায় ৬১,৯০০ ঘনফুট ভাঙা সাদাপাথর নিলামে তুলতে যাচ্ছে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। এই নিলামে অংশগ্রহণে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিএমডির পরিচালক (উপ-সচিব) আহসান উদ্দিন মুরাদ স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী নিলামকারীদের বিএমডির অনুকূলে ২ লাখ টাকার ফেরতযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জামানত প্রদান করতে হবে। নিলামে অংশগ্রহণের জন্য নাম এন্ট্রি ও রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ থেকে ১১টার মধ্যে সম্পন্ন করতে হবে। একই দিন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে সকাল ১১টায় নিলাম কার্যক্রম শুরু হবে।নিলামে অংশ নিতে ইচ্ছুকদের রেজিস্ট্রেশনের সময় অফেরতযোগ্য ৫০০ টাকা নগদে প্রদান করতে হবে। একইসাথে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি প্রদর্শন করাও বাধ্যতামূলক।নিলামের শর্তাবলি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইট (www.sylhet.gov.bd), সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ওয়েবসাইট(www.sylhetsadar.sylhet.gov.bd) এবং খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)-এর (www.bomd.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাথমিকে প্রধান শিক্ষক হতে লাগবে ১২ বছরের অভিজ্ঞতা
প্রাথমিকে প্রধান শিক্ষক হতে লাগবে ১২ বছরের অভিজ্ঞতা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় ধরণের পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত নিয়মানুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতির ক্ষেত্রে Read more

লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র সংগ্রহ
লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। Read more

ব্যবসায়ী হত্যার রহস্য উন্মোচন করলো পিবিআই, গ্রেফতার ২
ব্যবসায়ী হত্যার রহস্য উন্মোচন করলো পিবিআই, গ্রেফতার ২

পাবনার আতাইকুলায় উদ্ধারকৃত কাঠ ব্যবসায়ী জাইদুল হত্যার ক্লু-লেস মামলার রহস্য উন্মোচন করেছে পিবিআই। এই ঘটনায় আকরাম হোসেন (৩০) ও সিহাব Read more

সাতক্ষীরা জেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক রত্না গ্রেপ্তার
সাতক্ষীরা জেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক রত্না গ্রেপ্তার

সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিমা পারভীন রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯ টার Read more

নেত্রকোনায় কাভার্ড ভ্যান ভর্তি ৯০ বস্তা ভারতীয় পণ্য জব্দ, আটক ২
নেত্রকোনায় কাভার্ড ভ্যান ভর্তি ৯০ বস্তা ভারতীয় পণ্য জব্দ, আটক ২

নেত্রকোনার বারহাট্টায় ভারতীয় ৯০ বস্তা ভারতীয় শাড়ি ত্রিপিচ পণ্যসহ একটি কাভার্ডভ্যানকে জব্দ করেছে বারহাট্টা থানা পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানের Read more

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই জোড়া অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই জোড়া অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি

ইউরোপ ছেড়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে লোনে যোগ দিয়েছেন ইন্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন