বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। বলিউড বাদশার এখন ৮৩ বছর বয়স। এই বয়সেও পুরোদমে অভিনয়ের পাশাপাশি সঞ্চালনার কাজ করে যাচ্ছেন তিনি। যদিও তার লিভারের ৭৫ শতাংশই নাকি নষ্ট! আক্রান্ত হয়েছিলেন যক্ষ্মা রোগেও। সেসব সামলে কীভাবে সুস্থ আছেন এ মহাতারকা— উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে।আশির দশকে ‘কুলি’ সিনেমার শুটিংয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন অমিতাভ। সুস্থতার জন্য ৬০ বোতল রক্ত দেওয়া হয় তাকে, যা নেওয়া হয়েছিল ২০০ জনের শরীর থেকে। তাদের একজনের ছিল হেপাটাইটিস বি ভাইরাস, যা সংক্রমিত করে বিগ-বিকে।এই হেপাটাইটিস বি’র কারণেই আক্রান্ত হয় তার লিভার। ধীরে ধীরে হারাতে থাকে কার্যক্ষমতা। বিষয়টি অমিতাভ জানতে পারেন ২০০০ সালে যক্ষ্মায় আক্রান্ত হলে। টিবি থেকে সুস্থ হতে রোজ খেতে হতো ৮-১০টি করে ওষুধ। এতে আরও অকেজো হয় অভিনেতার লিভার।সুস্থ থাকতে দৈনন্দিন জীবনের অনেক অভ্যাসে পরিবর্তন আনতে হয়েছে অমিতাভকে। মদ্যপানের পাশাপাশি ত্যাগ করতে হয়েছে ধূমপান। বর্জন করেছেন মাছ-মাংস। এসবের বদলে পাতে জায়গা করে নিয়েছে আমলা, তুলসীর রস, ডাল, শবজি, রুটি, দই-ভাত।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েটের আন্দোলনে সংহতি জানিয়ে যবিপ্রবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
কুয়েটের আন্দোলনে সংহতি জানিয়ে যবিপ্রবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মানববন্ধন, বিক্ষোভ মিছিল Read more

হতাশ হতে চাই না, তবুও হতাশ হতে হচ্ছে: মির্জা ফখরুল
হতাশ হতে চাই না, তবুও হতাশ হতে হচ্ছে: মির্জা ফখরুল

আমি আশাবাদী, হতাশ হতে চাই না। তবে তারপরও হতাশ হতে হচ্ছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি Read more

‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে শুক্রবার (১৭ অক্টোবর) সংসদ ভবন এলাকায় যে বিশৃঙ্খলা হয়েছে, তার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দায়ী Read more

ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব
ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব

সৌদি আরবে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ২টা বেজে ১১ মিনিটে ৪.৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন