রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার গোল্ডেন হিল হোটেল থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি থানা-পুলিশ।ওই নারীর নাম হোটেলের রেজিস্ট্রারে লেখা ছিল মুন্না সরকার, ঠিকানা দেওয়া ছিল ঢাকার ধানমন্ডি। তবে মৃত্যুর খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছুটে আসা স্বজনেরা জানিয়েছেন, ওই নারীর প্রকৃত নাম মুন্না আক্তার। তিনি চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা।মুন্না আক্তারের স্বামী পরিচয় দেওয়া আবদুল কাদের, কন্যা সাদিয়া আক্তার বৃষ্টি ও মা মমতাজ বেগম জানান, মুন্না কী কাজ করতেন, তা তাঁরা জানতেন না। তবে তিনি এর আগেও অন্তত তিনবার রাঙামাটিতে এসেছিলেন এবং প্রতিবারই ওই হোটেলেই অবস্থান করেছিলেন। হোটেল ম্যানেজার কুতুব উদ্দিনের সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল বলেও জানান তাঁরা।হোটেলের ম্যানেজার কুতুব উদ্দিন পুলিশকে জানান, ২৬ জুলাই ওই নারী হোটেলে ওঠেন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে তাঁর রুমের (৫ নম্বর) ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন তিনি। পরে দরজা ভেঙে তাঁকে নিচে নামিয়ে হোটেল মালিকপক্ষকে জানান এবং রাত দেড়টার দিকে পুলিশে খবর দেন।এ ঘটনায় হোটেল ম্যানেজার কুতুব উদ্দিনকে আটক করেছে পুলিশ।রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় আ.লীগ নেতা পিন্টু গ্রেপ্তার
মির্জাপুরে কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় আ.লীগ নেতা পিন্টু গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার Read more

দুর্ধর্ষ ডাকাতির পর মূল্যবান সব রত্ন সরিয়ে নিলো ল্যুভর কর্তৃপক্ষ
দুর্ধর্ষ ডাকাতির পর মূল্যবান সব রত্ন সরিয়ে নিলো ল্যুভর কর্তৃপক্ষ

ফ্রান্সের ঐতিহাসিক ল্যুভর জাদুঘরে সংঘটিত দুঃসাহসিক রত্নচুরির ঘটনার পর কর্তৃপক্ষ এই জাদুঘরের মূল্যবান কিছু রত্ন দেশটির ব্যাংক অব ফ্রান্সে স্থানান্তর Read more

স্থানীয় না জাতীয় নির্বাচন আগে সিদ্ধান্ত নেবে সরকার: ইসি সানাউল্লাহ
স্থানীয় না জাতীয় নির্বাচন আগে সিদ্ধান্ত নেবে সরকার: ইসি সানাউল্লাহ

পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন কোনটি আগে, কোনটি পরে সেটি নির্বাচন কমিশনের হাতে নেই। সরকারই সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে আর কোন Read more

শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত
শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মনোয়ার হোসেন (৪৫) নামের এক কাচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার Read more

নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ দস্যু নিহত
নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ দস্যু নিহত

নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর এক অভিযানে কমপক্ষে ৩০ জন দস্যু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) উত্তর-পশ্চিমাঞ্চলের কাটসিনা রাজ্যের ফাসকারি জেলা এ অভিযান Read more

প্রবাসীর স্ত্রী বসতঘর থেকে প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রবাসীর স্ত্রী বসতঘর থেকে প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরকীয়া প্রেমিকার বসতঘর থেকে এক প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হলেন কাউছার হোসেন (২৭)।গতকাল বৃহস্পতিবার (২৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন