এশিয়া কাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টের এবারের আসরে শুরুটা ভালো হলেও শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। ফলে শেষ ম্যাচটি লিটন দাসের দলের জন্য হয়ে পড়েছে বাঁচা-মরার লড়াই। টুর্নামেন্টে সুপার ফোরে যেতে হলে এ ম্যাচ জয়ের বিকল্প নেই টাইগারদের। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে জয়টা বড্ড জরুরি। হংকংয়ের বিপক্ষে বড় জয় হাতছাড়া করায় শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য হিসাবের দিকেও।এরই মধ্যে ম্যাচটিকে সামনে রেখে একাদশে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। প্রস্তুতি ম্যাচগুলোতে চার-ছক্কার ঝড় তুললেও মূল আসরে ব্যর্থ তানজিদ হোসেন তামিম ও পারভেজ হোসেন ইমন। শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানে ফিরেছেন দুজনই। তবু টিম ম্যানেজমেন্ট আরেকবার এই জুটিকেই সুযোগ দিতে পারে।অধিনায়ক লিটন দাস তিন নম্বরে অবিচল থাকলেও চার নম্বরে প্রশ্ন উঠছে তাওহীদ হৃদয়কে ঘিরে। সবশেষ ১৪ ইনিংসে কোনো ফিফটি নেই তার নামে। বিকল্প হিসেবে ভাবনায় আছেন সাইফ হাসান, যিনি নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৬ রানের কার্যকর ইনিংস খেলেছিলেন।শ্রীলঙ্কার বিপক্ষে ৮৬ রানের লড়াকু জুটি গড়ে ব্যাটিং লাইনআপে প্রাণ ফিরিয়েছিলেন জাকের আলী ও শামীম হোসেন। দুজনই নিশ্চিত জায়গা পাচ্ছেন একাদশে। অলরাউন্ডার হিসেবে থাকবেন শেখ মেহেদী হাসান।রিশাদ হোসেন সাম্প্রতিক সময়ে ধার হারিয়েছেন। শেষ ছয় ইনিংসে চারটিতেই উইকেটশূন্য। তার বদলে ভালো ফর্মে থাকা বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে একাদশে দেখা যেতে পারে।শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রামে থাকা তাসকিন আহমেদ ফিরছেন নিশ্চিতভাবেই। তার সঙ্গে পেস আক্রমণে থাকবেন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। বাদ পড়তে পারেন শরীফুল ইসলাম।বাংলাদেশের সম্ভাব্য একাদশতানজিদ হোসেন তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়/সাইফ হাসান, জাকের আলী, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ/রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সংঘর্ষে একজন নিহত
মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সংঘর্ষে একজন নিহত

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে ২ গ্রুপের সংঘর্ষে শাহ আলম নামের একজনের মৃত্যু হয়েছে।সোমবার (১১ আগস্ট) Read more

অপহরণ চক্রের মৃত্যুর ফাঁদ থেকে ৬ ভিকটিম উদ্ধার, আটক ৩
অপহরণ চক্রের মৃত্যুর ফাঁদ থেকে ৬ ভিকটিম উদ্ধার, আটক ৩

কক্সবাজারের টেকনাফে অপহরণ চক্রের সদস্যরা ফের বেপরোয়া হয়ে উঠেছে। পাশাপাশি উক্ত অপরাধীদের দমন করতে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা তাদের চলমান অভিযান Read more

গাজায় একদিনে নিহত ৯৪, মোট প্রাণহানি ৬১ হাজার প্রায়
গাজায় একদিনে নিহত ৯৪, মোট প্রাণহানি ৬১ হাজার প্রায়

সোমবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৯৪ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৪৩৯ Read more

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন

বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কের জাতিসংঘ সদর Read more

গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব
গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে গ্লোবাল সুপার লিগের দল দুবাই ক্যাপিটালস।রোববার (৬ জুলাই) ইন্টারন্যাশনাল লিগ Read more

আমতলী থানা থেকে এতিমেদর জাটকা লুট!
আমতলী থানা থেকে এতিমেদর জাটকা লুট!

এতিমদের জন্য বরাদ্দকৃত ১৫০০ কেজি জাটকা ইলিশ মাছ আমতলী থানা থেকে লুট হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন