ময়মনসিংহের ত্রিশালের মোক্ষপুর ইউনিয়নের কৈতরবাড়ী গ্রামের রফিকুল ইসলাম ননী ফল চাষ করে বেশ সফল হয়েছেন। তিনি প্রবাস থেকে ফিরে এসে প্রথমে কমলা ও খেজুর বাগান করেছিলেন কিন্তু সফল হতে পারেননি। এরপর তিনি ঔষধী বাগান করার সিদ্ধান্ত নেন।তিনি তার দুই একর জমিতে ননী ফলের বাগান গড়ে তুলেছেন। বাগানে ৩০০টি ননী ফলের গাছ রয়েছে। বর্তমানে গাছগুলোতে ফল ধরেছে। ননী ফল সাধারণত ক্যান্সার প্রতিরোধক এবং আরও অনেক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় বলে পরিচিত। দেশ বিদেশে এই ফলের ব্যাপক চাহিদা রয়েছে, পাশাপাশি দামও ভালো পাওয়া যায়।রফিকুল ইসলামের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার বাগান থেকে ননী ফল ও এর গাছের পাতা সংগ্রহ করতে আসেন। ঢাকার বিভিন্ন ঔষধ কোম্পানি তার কাছ থেকে ফল সংগ্রহ করেন। এই ফল চাষের মাধ্যমে তিনি অর্থনৈতিকভাবে সাবলম্বী হয়েছেন এবং অন্যদেরও উৎসাহিত করছেন।রফিকুল ইসলাম জানান, ননী ফলের অনেক গুণাগুণ রয়েছে, তাই আয়ুর্বেদিক চিকিৎসকরা তার বাগান থেকে এটি সংগ্রহ করছেন। এতে তিনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তিনি সরকারিভাবে আর্থিক সহযোগিতা পেলে ভবিষ্যতে বড় পরিসরে ননী ফলের চাষ করতে আগ্রহী প্রকাশ করেন। উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান জানান, ‘আমি শুনেছি তিনি একজন ভালো উদ্যোক্তা। তার বাগানে বিভিন্ন ধরনের ঔষধী গাছ রয়েছে। আমি সরেজমিন গিয়ে বাগানটি পরিদর্শন করবো এবং প্রয়োজনীয় সহযোগিতা করব।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাটুরিয়ায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তর ৪ জন
সাটুরিয়ায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তর ৪ জন

মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মহিলা সহ চার জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন, গোলাম রাব্বির পিতা Read more

বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি
বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে একটি ভিডিও কনফারেন্স বৈঠক Read more

টাঙ্গাইলে ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
টাঙ্গাইলে ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. জহিরুল ইসলাম রাসেল নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (০৬ জুলাই) Read more

বাবা-মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায়ে চাচা-ভাতিজার বিরুদ্ধে মামলা
বাবা-মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায়ে চাচা-ভাতিজার বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জের চৌডালায় বাবা ও ৬ বছরের মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায়ে অপহরণকৃত যুবকের আপন ভাই ও চাচার বিরুদ্ধে মামলা করার Read more

আমতলী সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে পরিতোষ-কাওসার
আমতলী সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে পরিতোষ-কাওসার

আমতলী সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে পরিতোষ কর্মকার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এইচএম কাওসার মাদবর। শনিবার (২৭ Read more

সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন