ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন (সিওআই)।এই গণহত্যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ অন্য নেতারা উস্কানি দিয়েছে বলেও জানায় সংস্থাটি।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে তদন্ত কমিশন বলেছে গণহারে মানুষকে হত্যা, ত্রাণ প্রবেশে অবরোধ, জোর করে মানুষকে স্থানচ্যুত করা এবং শিশুদের ক্লিনিক ধ্বংসের বিষয়টিকে তারা বিবেচনায় নিয়েছেন। এতে দেখা গেছে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে।তদন্ত কমিশন জাতিসংঘের সম্পূর্ণ স্বাধীন একটি সংস্থা। এটি জাতিসংঘের হয়ে কোনো কথা বলে না। গাজার গণহত্যা নিয়ে কাজ করায় সংস্থাটিকে নিয়ে ইসরায়েল ব্যাপক সমালোচনা করে থাকে।তদন্ত কমিশনের প্রধান নাভি পিল্লাই বলেন, “গাজায় গণহত্যা হচ্ছে এবং গণহত্যা এখনো সংঘটিত হচ্ছে। এসব নৃসংশ অপরাধের দায় ইসরায়েলের সর্বোচ্চ নেতাদের ওপর বর্তায়। যারা গত দুই বছর ধরে একটি গণহত্যার ছক কষেছেন। যেটির বর্তমান নির্দিষ্ট লক্ষ্য হলো গাজার ফিলিস্তিনিদের ধ্বংস করা।”ইসরায়েল জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে। এছাড়া তদন্ত কমিশনকে বিলুপ্তের দাবিও জানিয়েছে তারা।গাজা সিটিতে ইসরায়েলি সেনারা মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে স্থল হামলা শুরু করেছে। ঠিক ওই সময় তদন্ত কমিশন ইসরায়েলের গণহত্যার প্রতিবেদন প্রকাশ করল।ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় ৬৫ হাজার মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় লাখের বেশি বাসিন্দা। ইসরায়েলের বর্বর হামলার কারণে সেখানকার আইনশৃঙ্খলার পরিস্থিতি ভেঙে পড়েছে।ইসরায়েলের অবরোধের কারণে গাজার বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষও দেখা দিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিল সরকার
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিল সরকার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নিয়ে আগামী সাত দিনের মধ্যে এসব বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে Read more

গোপালগঞ্জে গণগ্রেপ্তার নয়, দোষীদের ধরা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে গণগ্রেপ্তার নয়, দোষীদের ধরা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেপ্তার হচ্ছে না, যারা দোষী তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর Read more

ভারতে আটক ২২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
ভারতে আটক ২২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ২২ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিজিবি ও Read more

চট্টগ্রামের ভাষা ও সংস্কৃতি নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত
চট্টগ্রামের ভাষা ও সংস্কৃতি নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

সিটাগং ল্যাংগুয়েজ অ্যান্ড কালচারাল একাডেমি (সিএলসিএ)’র উদ্যোগে “হাজার বছরের চট্টগ্রাম: প্রসঙ্গ ভাষা ও সংস্কৃতি” শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।শনিবার Read more

কিশোরগঞ্জে অরক্ষিত রেলগেটে ট্রেনের সঙ্গে সিএনজির ধাক্কা, আহত ৩
কিশোরগঞ্জে অরক্ষিত রেলগেটে ট্রেনের সঙ্গে সিএনজির ধাক্কা, আহত ৩

কিশোরগঞ্জ স্টেশনের অদূরে যশোদল বীজ গুদাম সংলগ্ন অরক্ষিত রেলগেটে ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কা লেগে চালকসহ তিনজন আহত হয়েছে। দুর্ঘটনার Read more

ঈদের ছুটি শেষ, আজ থেকে কর্মচাঞ্চল্যে ফিরছে অফিস-আদালত
ঈদের ছুটি শেষ, আজ থেকে কর্মচাঞ্চল্যে ফিরছে অফিস-আদালত

ঈদুল ফিতরের সাত দিনের ছুটি শেষে আবারও স্বাভাবিক কর্মতৎপরতায় ফিরছে দেশ।আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে একযোগে খুলেছে সরকারি, আধা সরকারি, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন