আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। সে অনুযায়ী ঢাকা-৬ আসন থেকে বিএনপির হয়ে জাতীয় নির্বাচনে লড়বেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।দল থেকে মনোনয়ন পাওয়ার পর গতকাল সোমবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।স্ট্যাটাসে ইশরাক হোসেন লেখেন, ‘আলহামদুলিল্লাহ।আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় ঢাকা-৬ আসন (সূত্রাপুর-ওয়ারী-গেন্ডারিয়া-কোতোয়ালি আংশিক-বংশাল আংশিক) থেকে আমাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।’ তাকে মনোনীত করার জন্য বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, মহাসচিব, স্থায়ী কমিটি, এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।তিনি লেখেন, ‘পুরান ঢাকায় ধানের শীষের জোয়ার সৃষ্টি করে এই আসনটি দলকে উপহার দেওয়া এবং যেখানে প্রয়োজন বিএনপির অন্যান্য প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে তাদের বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যাব ইনশাআল্লাহ।আমি রাজনৈতিকভাবে অত্যন্ত তৃপ্ত ও গর্বিত, কারণ দেশনায়ক তারেক রহমান আমাকে সরাসরি বিভিন্ন দায়িত্ব দিয়ে থাকেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার হাতকে শক্তিশালী করতে পারলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে। তাই এই সুযোগকে কোনো পুরস্কার হিসেবে নয়, বরং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে গ্রহণ করছি।’ বিএনপির নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করে ইশরাক হোসেন লেখেন, ‘ইতিহাসের একটি বিশেষ মুহূর্তে এই দায়িত্ব বাংলাদেশের মাটি ও মানুষের ভাগ্য পরিবর্তনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এই দায়িত্ব সফলভাবে পালনের জন্য নেতাকর্মী এবং জনগণের সহযোগিতা কামনা করছি।’এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শীতের কাছে অসহায় কছিরন ও আম্বিয়া বেগম
শীতের কাছে অসহায় কছিরন ও আম্বিয়া বেগম

উত্তরের জেলা কুড়িগ্রামে তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রির নিচে। সঙ্গে হিমেল হাওয়া আর বৃষ্টির মতো ঝরছে শীত। এই দুর্বিষহ ঠান্ডায় Read more

গোপালগঞ্জের ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার
গোপালগঞ্জের ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর Read more

৫০ শতাংশ শুল্কারোপ: ভারতের বড় শহরের টেক্সটাইল ও পোশাক উৎপাদন বন্ধ
৫০ শতাংশ শুল্কারোপ: ভারতের বড় শহরের টেক্সটাইল ও পোশাক উৎপাদন বন্ধ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। ট্রাম্পের ঘোষিত এই শুল্ক কার্যকর হয়েছে আজ Read more

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন পাক পররাষ্ট্রমন্ত্রী
ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন পাক পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান-ভারত সামরিক সংঘর্ষ থামলেও দুপক্ষের মধ্যে কমেনি উত্তেজনা। দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান এই আঞ্চলিক পরিস্থিতির মধ্যে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক Read more

শরীয়তপুরে আলোচিত ধর্ষণকান্ডের ঘটনায় মামলা, আটক ৪
শরীয়তপুরে আলোচিত ধর্ষণকান্ডের ঘটনায় মামলা, আটক ৪

শরীয়তপুরে ধর্ষণের ঘটনায় আলোচনা সমালোচনা জন্ম নেয়ার পর ঘটনাটি আবার নতুন মোড় নিয়েছে। নানা বিতর্ক ও সমালোচনার পর অবশেষে বুধবার Read more

বর্ষাকালীন দুর্যোগ: পাকিস্তানে ২২ দিনে নিহত বেড়ে ২৪২
বর্ষাকালীন দুর্যোগ: পাকিস্তানে ২২ দিনে নিহত বেড়ে ২৪২

চলতি জুলাই মাসের ১ তারিখ থেকে আজ পর্যন্ত মোট ২২ দিনে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা, বজ্রপাত, ভূমিধস, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন