সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়  বজ্রাঘাতে ২ জন বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) রাত আড়াইটার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার মৃত: আমির আলীর ছেলে জুয়েল আহমদ (১৯) এবং তেলিখাল ইউনিয়নের চাটিবহর টিলাপাড়া এলাকার মৃত: মজম্মিল আলী’র পুত্র আফিজ আলী (৪৫)। অপরদিকে, কাঁঠাল বাড়ি এলাকার মৃত: মাশুক মিয়ার পুত্র রুবেল মিয়া (২২)নামে বালু শ্রমিক নিখোঁজ রয়েছে।শনিবার (১৭ মে) বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদূর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে চেলা নদীতে বালু উত্তোলনের নৌকার ভাড়া টানা আসেন তারা। রাত আড়াইটার দিকে বৃষ্টি আসলে বজ্রপাতের কবলে পড়ে নৌকায় থাকা শ্রমিকরা। পরে অন্য সহযোগিরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই জনকে উদ্ধার করে। পরে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই সময় নিখোঁজ হয় আরেক বালু শ্রমিক।ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দিনব্যাপী উদ্ধার কাজ পরিচালনা করেও নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে পারেনি। এঘটনায় দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোয়ারাবাজার থানার এস আই আব্দুল জলিল, এএসআই ফরহাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স।এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন। রবিবার (৬ এপ্রিল) সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে Read more

ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ডাব পাড়তে উঁচু নারিকেল গাছে ওঠেন শাহেন শাহ আলী (৩৫)। এরপর একটি ডাবের পানি পান করে গাছের চূড়ায় ঘুমিয়ে পড়েন। Read more

তফশিল ঘোষণার পর নেতাকর্মীদের যে আহ্বান জানালেন জামায়াত আমির
তফশিল ঘোষণার পর নেতাকর্মীদের যে আহ্বান জানালেন জামায়াত আমির

দেশের সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি নতুন নির্দেশনার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (১২ ডিসেম্বর) Read more

নৌকাবাইচ দেখে ফেরার পথে মায়ের মৃত্যু, মেয়ে নিখোঁজ
নৌকাবাইচ দেখে ফেরার পথে মায়ের মৃত্যু, মেয়ে নিখোঁজ

জামালপুরের সরিষাবাড়ীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা-বাইচ দেখে নদীপার হয়ে বাড়ি ফেরার পথে খেয়া নৌকা ডুবে মোর্শেদা বেগম (৪৫) নামের এক নারীর Read more

বিরামপুরে ঈদ পরবর্তী সময়ে জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করেন ডা. জাহিদ
বিরামপুরে ঈদ পরবর্তী সময়ে জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করেন ডা. জাহিদ

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর শাখাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঈদ পরবর্তী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন