জামালপুরের দেওয়ানগঞ্জে শশুরবাড়িতে গৃহবধূ সুমাইয়া মৃত্যুর ঘটনায় পুলিশ মামলা নিয়ে সুষ্ঠু তদন্তে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে দেওয়ানগঞ্জ-ইসলামপুর মহাসড়কে মোশারফগঞ্জে নিহতের স্বজন ও এলাকাবাসী ওই মানববন্ধন করে।মানববন্ধন শেষে নিহত সুমাইয়ার মা নিলুফা বেগম বলেন, ‘আমার মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই তার উপর নির্যাতন করে আসছিল তার স্বামীর বাড়ির লোকজন। আমি সুষ্ঠু বিচার চাই।’ তিনি প্রশ্ন করেন, ‘ঘটনার সাথে জড়িতদের পুলিশ থানায় নিয়ে কেন ছেড়ে দিল?’এছাড়াও বক্তব্য রাখেন উজ্জ্বল, জাকির হোসেন ও শওক। তারা প্রশ্ন করেন, ‘সুমাইয়া হত্যার মামলা নিয়ে পুলিশ গড়িমসি করছে কেন? আমাদের দাবি পুলিশ মামলা নিয়ে তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সঠিক বিচারের আওতায় আনুক।’এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান জানান, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এর প্রয়োজনীয় আইনত ব্যবস্থা নেওয়া হবে।’উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর ভোররাতে দেওয়ানগঞ্জ থানা পুলিশ বীর উৎমারচর গ্রামের শ্বশুরবাড়ি থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে। এর পর ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর মর্গে প্রেরণ করে।নিহত সুমাইয়া ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ তেঘুরিয়া গ্রামের মৃত শহিদের মেয়ে। প্রায় আট মাস আগে পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের বীর উৎমারচর গ্রামের সোনা মিয়ার ছেলে সুমন (২২) এর সাথে তার বিয়ে হয়। গত ১১ সেপ্টেম্বর ভোররাতে শ্বশুরবাড়িতে সুমাইয়ার রহস্যজনক মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ সুমাইয়ার স্বামী সুমন, তার বাবা সোনাজ উদ্দিন ও মা খালেদাকে আটক করে। আটকের তিন দিন পর পুলিশ তাদের ছেড়ে দেয়।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় ধরপাকড়, বাংলাদেশিসহ আটক ২৮৮ অভিবাসী
মালয়েশিয়ায় ধরপাকড়, বাংলাদেশিসহ আটক ২৮৮ অভিবাসী

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস ও বিভিন্ন অপরাধের অভিযোগে বাংলাদেশিসহ ২৮৮ অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে Read more

বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু
বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু

ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি’র) বাসের ঈদ স্পেশাল সার্ভিস। আজ মঙ্গলবার (৩ জুন) থেকে এ Read more

ধানমন্ডি থেকে গণমাধ্যমকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
ধানমন্ডি থেকে গণমাধ্যমকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানী ঢাকার ধানমন্ডির একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস (২৬) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি অনলাইন সংবাদমাধ্যম Read more

বরিশালে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
বরিশালে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে কাঠের পোল সংলগ্ন এলাকা থেকে সাকিব হাওলাদার (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ Read more

মেঘনায় স’মিলের আড়ালে মাদক কারবার, গ্রেপ্তার ৪
মেঘনায় স’মিলের আড়ালে মাদক কারবার, গ্রেপ্তার ৪

কুমিল্লার মেঘনা উপজেলার রামপুর বাজার এলাকায় বিসমিল্লাহ স’মিলের দোতলা টিনশেড অফিস কক্ষকে ঘিরে দীর্ঘদিন ধরে চলছিল মাদক কারবার। গোপন সংবাদের ভিত্তিতে Read more

বাধা পেরিয়ে ব্যালটের পথে চট্টগ্রাম বার, ভোট গ্রহণ ১৬ এপ্রিল
বাধা পেরিয়ে ব্যালটের পথে চট্টগ্রাম বার, ভোট গ্রহণ ১৬ এপ্রিল

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ১৩২ বছরের দীর্ঘ ইতিহাসে এবারই প্রথমবারের মতো একটি এডহক কমিটির অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার কাউন্সিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন