কক্সবাজারের চকরিয়ার উপজেলাস্থ মাতামুহুরি নদী থেকে নিখোঁজ ব্যবসায়ী আবদুল জব্বার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটে চকরিয়া মাতামুহুরি নদী থেকে পুলিশ ও  ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ ব্যবসায়ী আবদুল জব্বারের মরদেহ উদ্ধার করে।স্থানীয়রা সকালে মাতামুহুরি নদীস্থ বিএমচর সেতুর সীমানায় চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের পহরচাদা গোবিন্দপুর এলাকায় একটি লাশ ভাসতে দেখে। ফলে স্থানীয়া সাথে সাথে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেই। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় মাতামুহুরি নদী থেকে নিখোঁজ ব্যবসায়ী আবদুল জব্বারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।নিহত আবদুল জব্বার কক্সবাজারের পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া তিনি একজন গরু ব্যবসায়ী। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মাতামুহুরি নদীতে একজন ব্যবসায়ীর লাশ ভাসতে দেখার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠাইছি। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকদের সহযোগিতা নিখোঁজের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবার থেকে অভিযোগ করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশ মাতামুহুরি নদীতে ব্যবসায়ী আবদুল জব্বার নিখোঁজ হওয়ার ঘটনা উদঘাটনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।উল্লেখ্য, শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ২টার দিকে চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের পহরচাঁদা গোবিন্দপুর এলাকায় (বিএমচর সংযোগ ব্রীজস্থ) মাতামুহুরি নদীতে ব্যবসায়ী আবদুল জব্বার নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আ.লীগ ও ভারত নির্বাচন পেছানোর চেষ্টা করছে’
‘আ.লীগ ও ভারত নির্বাচন পেছানোর চেষ্টা করছে’

আওয়ামী লীগ বিভিন্নভাবে এবং ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে ইলেকশনটাকে পেছানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক Read more

জয়পুরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা
জয়পুরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা

জয়পুরহাটে সীমান্তবর্তী এলাকার তিন শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড তারকা কিং খান
প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড তারকা কিং খান

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড তারকা শাহরুখ খান। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের সাথে কিং খানের জুটি স্মরণীয় করে রাখতে, Read more

গাজায় হামলার প্রতিবাদে সমাবেশের ডাক বেরোবি প্রশাসনের
গাজায় হামলার প্রতিবাদে সমাবেশের ডাক বেরোবি প্রশাসনের

দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর গণহত্যা, দখলদারিত্ব ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে আনুষ্ঠানিকভাবে সংহতি জানিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় Read more

জীবননগরে যৌথ অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪
জীবননগরে যৌথ অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও জীবননগর থানা পুলিশ যৌথ মাদকবিরোধী অভিযান চালিয়েছে। বুধবার (০৪ জুন) ভোর ৪ টার সময় জীবননগর উপজেলার ধোপাখালী Read more

সেতুর অভাবে নদী সাঁতরে যাতায়াত, ফুলবাড়ীতে জনদুর্ভোগ চরমে
সেতুর অভাবে নদী সাঁতরে যাতায়াত, ফুলবাড়ীতে জনদুর্ভোগ চরমে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২২০ ফুট লম্বা বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বারোমাসিয়া নদীর দুপাড়ের হাজারও মানুষ। সাঁকোটি এক মাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন