ক্যান্সারে আক্রান্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা এনামুল হাসান ফারুকীর চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় এক সৌজন্য সাক্ষাতে তারেক রহমানের পক্ষ থেকে তাকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাওলানা ফারুকীর সাথে সাক্ষাৎ করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, আলেম সমাজ দেশের ধর্মপ্রাণ মানুষের আস্থা ও ঐক্যের প্রতীক, তাই তাদের জন্য যেকোনো মানবিক সহায়তা বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও অব্যাহত রাখবে।এদিকে, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর পক্ষ থেকে মাওলানা এনামুল হাসান ফারুকী’র প্রতি আন্তরিক সহমর্মিতার বার্তা পৌঁছে দেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ও আলেম-ওলামাদের সঙ্গে জিয়া পরিবারের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের সূত্র ধরেই আজ মাওলানা ফারুকীর পাশে দাঁড়ানো হলো।তিনি আরও জানান, সাধারণ মানুষও যার যার সামর্থ্য অনুযায়ী মাওলানা ফারুকীর চিকিৎসায় সহযোগিতা করছেন।প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন ও শাহাদত হোসেন।এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ- মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হেদায়েতুল্লাহ কাসেমী, মুফতি জাবের কাসেমী, মাওলানা সানাউল্লাহ মাহমুদী, হাফেজ মাওলানা নূর মোহাম্মদ, মুফতি জাকির হোসেন কাসেমী, মাওলানা সালেহ আহমদ আজম ও মুফতি এনায়েত উল্লাহ উপস্থিত ছিলেন এবং তারা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এছাড়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান সহ-সভাপতি ডা. তৌহিদ আওয়াল, সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান এবং বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক নেতা উপস্থিত ছিলেন।মাওলানা ফারুকীর ঘনিষ্ঠরা জানান, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনের সময় তিনি একাধিক মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘ সময় কারাভোগ করেন। সেই সময়ের দীর্ঘ রিমান্ড ও চিকিৎসাবিহীন অবস্থায় কারাবাস তার শারীরিক অবস্থার অবনতি ঘটায়। বর্তমানে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এবং ভারতের চেন্নাই সিএমসি হাসপাতালে প্রায় এক বছর চিকিৎসা নিয়েছেন। চিকিৎসার ধারাবাহিকতায় চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তাকে চীনের গুয়াংজু হাসপাতালে নিয়ে গিয়ে বড় ধরনের অপারেশন করানোর প্রস্তুতি চলছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যান্সার রোগে আক্রান্ত মিনুর পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
ক্যান্সার রোগে আক্রান্ত মিনুর পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

চট্টগ্রামের লোহাগাড়ায় ক্যান্সার রোগে আক্রান্ত মিনু আকতারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর স্কুল মাঠের জলাবদ্ধতা নিষ্কাশন করল বিএনপি
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর স্কুল মাঠের জলাবদ্ধতা নিষ্কাশন করল বিএনপি

ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়ন ১৩ নং উত্তর চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ জলাবদ্ধ ছিল। প্রতিদিন হাঁটুসমান পানি মাড়িয়ে Read more

দাঁড়িয়ে থাকা ট্রেলারে বাসের ধাক্কা, নিহত ১৮
দাঁড়িয়ে থাকা ট্রেলারে বাসের ধাক্কা, নিহত ১৮

এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য রাজস্থানে। মন্দিরে পূজা শেষে একটি বাসে করে ফিরছিলেন পূণ্যার্থীরা। কিন্তু, পথিমধ্যে দাঁড়িয়ে Read more

কপির চারা উৎপাদনে ৬৪ চাষি স্বাবলম্বী, ৩৫ কোটি টাকার বাণিজ্যের আশা
কপির চারা উৎপাদনে ৬৪ চাষি স্বাবলম্বী, ৩৫ কোটি টাকার বাণিজ্যের আশা

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর ও বাগডাঙ্গা গ্রামের ৬৪ জন চাষি বাঁধাকপি ও ফুলকপির চারা উৎপাদন করে আর্থিকভাবে স্বাবলম্বী Read more

এসপি-প্রধানমন্ত্রী কার্যালয়ে দ্বারস্থ শিক্ষিকা হত্যার বাদীপক্ষ, যা জানাল পুলিশ
এসপি-প্রধানমন্ত্রী কার্যালয়ে দ্বারস্থ শিক্ষিকা হত্যার বাদীপক্ষ, যা জানাল পুলিশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের প্রধান আসামি ফজলুর রহমানকে দ্রুত রিমান্ডে নিয়ে Read more

চট্টগ্রামের রাউজানে তরুণের রহস্যজনক লাশ উদ্ধার
চট্টগ্রামের রাউজানে তরুণের রহস্যজনক লাশ উদ্ধার

চট্টগ্রামের রাউজান উপজেলায় চিরকুট লিখে মেহেদী হাসান হৃদয় (১৯) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন