সাধারণত লিংকডিনে চাকরির টাইটেল বলতে আমরা বুঝি ‘সিনিয়র ম্যানেজার’, ‘ডিরেক্টর অব স্ট্র্যাটেজি’, কিংবা ‘চিফ ইনোভেশন অফিসার’। কিন্তু নয়ডার বাসিন্দা অনিল বাভেজা এসব প্রচলিত ধারার বাইরে গিয়ে এমন এক পরিচয় বেছে নিয়েছেন, যা দেখে হেসে ফেলছেন নেটিজেনরা—তাঁর নতুন চাকরির পদবী: ‘Assistant to my Wife’ বা বাংলায়, ‘স্ত্রীর সহকারী’!ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এই অভিনব টাইটেল নিয়ে রেডিটে তাঁর প্রোফাইলের স্ক্রিনশট ঘুরে বেড়াতেই মুহূর্তে ভাইরাল। হাজার হাজার মানুষ দেখছেন, হাসছেন আর প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন মন্তব্যের ঘর।করপোরেট দুনিয়ায় অনিলের অভিজ্ঞতা কিন্তু কম নয়। হোন্ডা কারস ইন্ডিয়ায় টানা ১৬ বছর কাজ করে পৌঁছে গিয়েছিলেন মার্কেটিং ও স্ট্র্যাটেজির অপারেটিং হেড পদে। এরপর আরেকটি অটোমোবাইল কোম্পানির জেনারেল ম্যানেজার হয়েও কাজ করেছেন। কিন্তু গত বছর আগস্টে তিনি বিদায় নেন করপোরেট দৌড়ঝাঁপ থেকে। তারপরই নিজের জীবনের নতুন দায়িত্বের টাইটেল দেন ‘ট্রেইনি’—মানে স্ত্রীর অধীনে একেবারে ইন্টার্নশিপ চলছে!রেডিট ব্যবহারকারীরা বিষয়টিকে মজার ছলে নিলেও প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন অনিলকে। একজন লিখেছেন, ‘এটা মোটেও পাগলামি নয়, একেবারে লিজেন্ডারি কাজকারবার।’ আরেকজন বললেন, ‘আমরা এমন একজন সৎ মানুষকে ভালোবাসি!’আরেকজন লিখেছেন, ‘আহা, এটা তো আমার স্বামীর চাকরিও বটে। শুধু পারফরম্যান্স রিভিউটাই একটু বিব্রতকর।’ আরেক মন্তব্যকারীর চোখে, ‘এই মানুষটি আসলেই স্বপ্নের চাকরি করছেন। চাকরি খুঁজলেও অন্তত সিভিতে গ্যাপ দেখিয়ে প্রশ্ন তুলবে না কেউ, বরং হেসে ফেলবে।’সব মিলিয়ে করপোরেট টাইটেলের জাঁকজমককে সরাসরি কৌতুকে রূপ দিলেন অনিল বাভেজা। সত্যিই, স্ত্রীর সহকারী হওয়াই যদি পূর্ণকালীন চাকরি হয়—তাহলে সেটি যে জীবনের সেরা পদ, তাতে কারও সন্দেহ নেই!আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে না সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে না সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী

জাতির উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী ব্যর্থ হলে এই জাতির ভবিষ্যৎ অনিশ্চিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবেশ কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত Read more

ভারতের পোশাক কেনা বন্ধ করলো যুক্তরাষ্ট্রের ক্রেতারা
ভারতের পোশাক কেনা বন্ধ করলো যুক্তরাষ্ট্রের ক্রেতারা

যুক্তরাষ্ট্রের শুল্কের চাপ ভারতীয় পোশাক শিল্পে সরাসরি আঘাত হানতে শুরু করেছে। ৭ আগস্ট থেকে ২৫ শতাংশ শুল্কের প্রথম ধাপ কার্যকর Read more

চাঁদপুরে সরকারি রাস্তার পাশের গাছ নিধন, কাটা হলো ২৫টি গাছ
চাঁদপুরে সরকারি রাস্তার পাশের গাছ নিধন, কাটা হলো ২৫টি গাছ

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সরকারি রাস্তার পাশের মেহগনি ও রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় প্রায় ২৫টি সরকারি Read more

নড়াইলে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
নড়াইলে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলের বহুল আলোচিত মাসুম ফকির (৩৫) হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে Read more

চ্যাম্পিয়নস লিগ রানার্স আপদের থামিয়ে দিল ব্রাজিলের ফ্লুমিনেন্স
চ্যাম্পিয়নস লিগ রানার্স আপদের থামিয়ে দিল ব্রাজিলের ফ্লুমিনেন্স

কাগজে-কলমে ‘ফেভারিটের তকমা’ নিয়েই ক্লাব বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল ইন্টার মিলান। ইউরোপের নামকরা ক্লাব, দলে তারকাও কম নেই। গত কয়েকদিন Read more

সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সরকারের
সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সরকারের

সম্প্রতি সংগঠিত অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে সরকার। একইসঙ্গে সব প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন