ভারত-পাকিস্তান মানেই ক্রিকেট মাঠে চরম উত্তেজনা। এবারের এশিয়া কাপেও এই উত্তেজনা কোনো অংশে কম ছিল না। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই তেমন প্রতিরোধ গড়তে পারেনি পাকিস্তান। তবে মাঠের লড়াইয়ে কোনো উত্তেজনা না থাকলেও ম্যাচ-পরবর্তী একটি অশোভন দৃশ্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পাকিস্তানকে ২৫ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে পাকিস্তান করে ১২৭ রান; জবাবে ভারত মাত্র ৩ উইকেট হারিয়ে ১৬.৫ ওভারে ম্যাচ জিতে নেয়।তবে ম্যাচের পর যা ঘটেছে, তা নিয়ে বেশি আলোচনা। ম্যাচ জয়ের পর ভারতীয় দল করমর্দন এড়িয়ে সরাসরি ড্রেসিংরুমে ঢুকে যায়। পাকিস্তানি ক্রিকেটাররা হাত মেলানোর জন্য অপেক্ষা করলেও ভারতীয়রা তাতে সাড়া দেননি। এমন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এনিয়ে সব মহলে চলছে নানা আলোচনা-সমালোচনা। ম্যাচ শেষে পাকিস্তানের কোচ মাইক হেসন সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করে বলেন, ‘আমরা ম্যাচ শেষে সৌজন্য প্রদর্শনে প্রস্তুত ছিলাম, কিন্তু ভারতীয় দল সেটা এড়িয়ে গেছে। এটা ক্রীড়াসুলভ আচরণের পরিপন্থী।’এ ঘটনায় ক্ষোভ ঝেড়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারও। তাঁর অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেলছে ভারতীয় ক্রিকেটাররা। খেলায় হার-জিত থাকবেই, কিন্তু শেষবেলায় হাত মেলাতে না চাওয়ার মানে হচ্ছে খেলোয়াড়সুলভ মানসিকতার অভাব।’পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ বলেন, ‘তোমরা বিশ্বের অন্যতম সেরা দল হতে পারো, কিন্তু ম্যাচ শেষে করমর্দন না করাটা স্পোর্টসম্যানশিপের বিরোধী। এভাবে তোমাদের চরিত্র ফুটে ওঠে।’জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এরই মধ্যে এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে। এখন প্রশ্ন উঠেছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) কিংবা আইসিসি এ নিয়ে কোনো পদক্ষেপ নেবে কি না।আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচ শেষে করমর্দন করা বাধ্যতামূলক নয়। তাই এই ঘটনার জন্য ভারতীয় দলকে শাস্তি দেওয়ার সুযোগ আইনের চোখে খুবই সীমিত।বিশ্লেষকদের মতে, এ বিষয়ে আইসিসি ভারতকে বড়জোড় সতর্ক করতে পারে কিংবা ‘গভীর অনুশোচনার আহ্বান’ জানাতে পারে। তবে যেহেতু আইসিসির শীর্ষ পদগুলোতে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাবশালী কর্মকর্তা জয় শাহ আছেন ফরে বিষয়টি আর সামনে গড়াতে নাও পারে। অন্যদিকে, পাকিস্তানি ভক্তদের পাশাপাশি কিছু নিরপেক্ষ দর্শকও ভারতীয় ক্রিকেটারদের আচরণকে ‘অপেশাদার’ এবং ‘অমার্জনীয়’ বলে মন্তব্য করছেন। আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে সড়কে নির্মাণ সামগ্রী, চলাচলে চরম ভোগান্তি
আমতলীতে সড়কে নির্মাণ সামগ্রী, চলাচলে চরম ভোগান্তি

আমতলী পৌরসভা কার্যালয়ের সামনের সড়কজুড়ে নির্মাণ সামগ্রী ফেলে রাখায় যান চলাচল ও পথচারীদের চলাফেরায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায় ১৫ Read more

নগদের অনিয়মের সত্যতা পেয়েছে দুদক
নগদের অনিয়মের সত্যতা পেয়েছে দুদক

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম এবং ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে বনানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান Read more

ওমরাহ পালনে নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব
ওমরাহ পালনে নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব

পবিত্র ওমরাহ পালন  করতে সারা বিশ্বের কোটি কোটি মুসলমানরা সৌদি আরব যান। তবে ভিসা আবেদন, হোটেল বুকিং, যাতায়াত ব্যবস্থা নিয়ে Read more

ভোটে শাপলা মার্কা না রাখার নীতিগত সিদ্ধান্ত ইসির
ভোটে শাপলা মার্কা না রাখার নীতিগত সিদ্ধান্ত ইসির

‘শাপলা’কে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে কোনো রাজনৈতিক দল তাদের Read more

প্রতীক হিসেবে ‌‌‘শাপলা কলি’ বেছে নিল এনসিপি
প্রতীক হিসেবে ‌‌‘শাপলা কলি’ বেছে নিল এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতীক হিসেবে 'শাপলা কলি' নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রবিবার (২ নভেম্বর) নির্বাচন Read more

ছায়ানটে হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা
ছায়ানটে হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা

ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ‘ফৌজদারি অপরাধ’ এবং তা ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন