সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের কয়েক সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে উপস্থিত এক নারী মডেল বিতর্কিত পোশাকে বসে আছেন। সেই ভিডিও থেকে নেওয়া একটি স্থিরচিত্র শেয়ার করে সরব হয়েছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।মুক্তি নিজের ফেসবুক হ্যান্ডলে লিখেছেন, ‘জানি না এদের অ্যাওয়ার্ড কেন দেওয়া হয়, জানার ইচ্ছাও নেই। শুধু এতটুকুই জানি, এই হলো অ্যাওয়ার্ড প্রগ্রামের অবস্থা। আমি অবশ্যই সব মহলের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সমাজ এবং পরিবেশ রক্ষা করতে এগিয়ে আসুন। অনুরোধ রইল।’মুক্তির এই আহ্বানের সঙ্গে চলচ্চিত্রের অনেকেই একাত্মতা জানিয়েছেন। অভিনেত্রী রত্না কবির বলছেন, ‘খুবই দুঃখজনক! এগুলো দেখলে লজ্জা লাগে।’একজন লিখেছেন, ‘এখন তো আপু অ্যাওয়ার্ড জিনিসটা একেবারে সস্তা হয়ে গেছে। কিছু প্রতিষ্ঠান আছে এসব অখাদ্য স্বঘোষিত তারকাদের কাছ থেকে ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট নিয়ে ওদের পুরস্কৃত করছে। এটাও এক ধরনের বিজনেস। আর ঘুরেফিরে দেখি এরাই প্রতিটি অনুষ্ঠানে পুরস্কৃত হচ্ছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা

১৯৭১ সালে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে Read more

ভারতের বাঁধ ভাঙনে আত্রাই নদীতে পানি বৃদ্ধি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
ভারতের বাঁধ ভাঙনে আত্রাই নদীতে পানি বৃদ্ধি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এলাকায় আত্রাই নদীর বাঁধ ভাঙ্গনের কারণে ভারত হয়ে আসা পানি বাংলাদেশের আত্রাই নদীতে বাড়তে Read more

আগামী অর্থবছরে বিদ্যুতের দাম বাড়ছে না: অর্থ উপদেষ্টা
আগামী অর্থবছরে বিদ্যুতের দাম বাড়ছে না: অর্থ উপদেষ্টা

আগামী ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (০২ জুন) বেলা ৩টার দিকে Read more

ফের শাকিবের বাড়িতে অপু বিশ্বাস
ফের শাকিবের বাড়িতে অপু বিশ্বাস

আবার একসঙ্গে দেখা গেল প্রথম সাবেক স্ত্রী অপু বিশ্বাস চিত্রনায়ক শাকিব খানকে। মূলত ছেলে আব্রাহাম খান জয়কে কেন্দ্র করেই এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন