চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ করা ও বিক্রির অপরাধে এক দোকান মালিককে তিন মাসের কারাদণ্ড এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।প্রায় তিন টন চাল দোকান থেকে উদ্ধারের ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারে উপজেলা প্রশাসনের অভিযানে ৩০ কেজি ওজনের মোট ৯২ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়।অভিযানে দোকান মালিক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারীর সম্পৃক্ততা উঠে আসে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া তাকে উপজেলা কার্যালয়ে ডেকে এনে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অন্যদিকে দোকান মালিক সাইফুলকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।উদ্ধারকৃত চাল উপজেলা খাদ্য পরিদর্শক জামাল উদ্দিনের উপস্থিতিতে জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে ‘খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন ২০২৩’ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, জরিমানা হওয়া সোহেল বেপারী গোবিন্দপুর গ্রামের শাহ আলম বেপারীর ছেলে এবং দণ্ডপ্রাপ্ত দোকান মালিক সাইফুল ইসলাম একই গ্রামের অলিউল্লাহ বেপারীর ছেলে।এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া বলেন, ‘সরকারি চাল অবৈধভাবে মজুদ করার অপরাধে একজনকে তিন মাসের কারাদণ্ড ও আরেকজনকে জরিমানা করা হয়েছে। উদ্ধারকৃত চাল জব্দ করে খাদ্য বিভাগে হস্তান্তর করা হয়েছে।’অভিযানের পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই চাল ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ। তা দোকানে কীভাবে এলো, সেটি বড় প্রশ্ন।’ তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করার দাবি জানিয়েছেন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে পুকুরের পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু
নড়াইলে পুকুরের পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম আরাফাত শেখ (১৪)। তিনি লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের Read more

বরগুনায় শিশুকে ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ গেল মা, নানা ও দাদির
বরগুনায় শিশুকে ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ গেল মা, নানা ও দাদির

নবজাতক কন্যাশিশুকে ডাক্তার দেখাতে গিয়ে বাসের চাপায় প্রাণ হারিয়েছেন তার মা মোসাদ্দেকা বেগম (২৪), নানা মৌলভী আজিজুল হক (৬৫) ও Read more

এবার সাংবাদিক হত্যায় ইসরায়েলের কাছে জবাব চাইল এমপি ও রয়টার্স
এবার সাংবাদিক হত্যায় ইসরায়েলের কাছে জবাব চাইল এমপি ও রয়টার্স

গত মাসে গাজায় নাসের হাসপাতালের ওপর হামলায় নিজ নিজ সংবাদকর্মী নিহত হওয়ার ঘটনায় ইসরাইলের কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা Read more

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩ হাজার ১২০ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ Read more

মায়ের কফিনের পাশে কুরআন তেলাওয়াত করছেন তারেক রহমান
মায়ের কফিনের পাশে কুরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ বর্তমানে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের ১৯৬ Read more

দরপত্র দুর্নীতি তদন্তে মাদারীপুর সদর হাসপাতালে দুদকের অভিযান
দরপত্র দুর্নীতি তদন্তে মাদারীপুর সদর হাসপাতালে দুদকের অভিযান

মাদারীপুর সদর হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদক অভিযান পরিচালনা করেছেন। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১ টার দিকে দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন