বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথরিন কুক খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি হাসপাতালে পৌঁছে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।সভার শুরুরেই প্রেজেন্টেশনের মাধ্যমে হাসপাতালের নানাবিধ চিত্র তুলে ধরেন মেডিকেল অফিসার ডাক্তার রাজেশ দেব।এরপর বক্তারা তাদের মত প্রকাশ করেন। বক্তারা বলেন, পানছড়ি উপজেলা একটি দুর্গম অঞ্চল। স্বাস্থ্য ও শিক্ষা এই দুই খাত উন্নত হলে সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব। সীমান্তবর্তী ও দুর্গম এ অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ এবং হাসপাতালটি ১০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার কোনো বিকল্প নেই। এছাড়াও উদ্যোগ নেয়া যেতে পারে দুর্গম অঞ্চলে সাব-হাসপাতাল তৈরির। হাসপাতালটিতে নেই পর্যাপ্ত স্বাস্থ্য সেবক। পর্যাপ্ত ডাক্তার ও নার্স নিয়োগ হলে এ অঞ্চলের মানুষ প্রকৃত স্বাস্থ্যসেবা পাবে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা বলেন, প্রতিদিন কয়েক শতাধিক রোগী চিকিৎসার জন্য আসে। কিন্তু ১০ শয্যার সীমাবদ্ধতা ও ডাক্তার-নার্স সংকটের কারণে আমরা যথাযথ সেবা দিতে পারছি না। হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত হলে এবং পর্যাপ্ত ডাক্তার, নার্সসহ সকল বিভাগের জনবল বৃদ্ধি পেলে জনগণ প্রত্যাশিত সেবা পাবে।এছাড়াও তিনি জানান, সরঞ্জাম ও জনবল সংকট আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবুও সর্বোচ্চ চেষ্টা করছি সেবা দিতে। কিন্তু কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবিলম্বে জনবল বাড়ানো জরুরি।ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথরিন কুক বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন প্রশংসনীয়। পানছড়ির মানুষের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। এখানকার স্বাস্থ্যসেবা ও শিক্ষার মানোন্নয়নে সম্ভাবনা অনেক। আমি আশা করি, সরকার ও স্থানীয় প্রশাসন একসাথে কাজ করলে এ অঞ্চলের মানুষ আরও উন্নত সেবা পাবে।’সভা শেষে তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং উন্নয়ন সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেগম জিয়া নির্বাচনে এলে আনন্দিত হবে বিএনপি: নিতাই রায়
বেগম জিয়া নির্বাচনে এলে আনন্দিত হবে বিএনপি: নিতাই রায়

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে এলে খুশি হবে এবং আনন্দিত হবে বিএনপি। দলের পক্ষ থেকে অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর শ্রীপুরে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর শ্রীপুরে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের সঙ্গে সম্পৃক্ত হয়ে ডাক্তার সেজে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ Read more

এবার পদত্যাগ করলেন নেপালের কৃষিমন্ত্রী
এবার পদত্যাগ করলেন নেপালের কৃষিমন্ত্রী

নেপালে জেন জিদের নেতৃত্বে চলমান বিক্ষোভে সরকারি দমন-পীড়নের প্রতিবাদে এবার পদত্যাগ করেছেন দেশটির কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রী রামনাথ অধিকারী। মঙ্গলবার Read more

ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: তারেক রহমান
ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: তারেক রহমান

ভয়ের কোনো কারণ নেই, নির্বাচন নির্ধারিত সময়েই হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি বিজয় দিবসের এই Read more

সোনারগাঁ থানায় তিন মাসের বেশি সময় ধরে ওসি শূন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি
সোনারগাঁ থানায় তিন মাসের বেশি সময় ধরে ওসি শূন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদটি দীর্ঘ ৩ মাস ২৩ দিন ধরে শূন্য থাকায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। Read more

নোয়াখালীতে নির্বাচন বিষয়ে সুজনের গোলটেবিল বৈঠক
নোয়াখালীতে নির্বাচন বিষয়ে সুজনের গোলটেবিল বৈঠক

নোয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণঃ নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শহরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন