পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর এ কর্মসূচি শুরু হয়। ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ কর্মসূচির আয়োজন করছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হবে। মিছিলে নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। বিক্ষোভে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমবেত হয়েছেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘পিআর পদ্ধতি আমাদের গত এক বছরের দাবি। পিআর পদ্ধতির নির্বাচন হলে একটি দলের চাঁদাবাজি, টেন্ডারবাজি কমে যাবে। বাংলাদেশের ইতিহাসে বিগত প্রতিটি নির্বাচন ত্রুটিপূর্ণ ছিল। গত ১৭ বছর দেশে একনায়কতন্ত্র ও স্বৈরাচার সরকার ছিল। আমরা এ প্রহসনমূলক নির্বাচন আর চাই না।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে

বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার ঠিক এক মাস পূর্ণ হয়েছে। ভারতের দিক থেকেও সেই নতুন সরকারের সঙ্গে Read more

কালকিনিতে খালের পানিতে ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
কালকিনিতে খালের পানিতে ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে খালের পানিতে ডুবে যাওয়া ওয়ালিদ নামের আড়াই বছর বয়সের এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। শিশু ওয়ালিদ Read more

বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৩ অক্টোবর)
বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৩ অক্টোবর)

তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। এ ছাড়া রয়েছে ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে, নারী বিশ্বকাপ এবং ইউরোপা Read more

শুল্ক ছাড়াই ভারত থেকে বেনাপোলে এলো বাছুরসহ ৯৫ মহিষ
শুল্ক ছাড়াই ভারত থেকে বেনাপোলে এলো বাছুরসহ ৯৫ মহিষ

শুল্ক ছাড়াই ভারতের হরিয়ানা থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে মহিষের একটি বড় চালান আমদানি হয়েছে। আজ মঙ্গলবার (৩ জুন) বিকেলে কয়েকটি ভারতীয় Read more

এই ভুয়া বোর্ড ছুড়ে ফেলে দেয়া হবে: ইশরাক
এই ভুয়া বোর্ড ছুড়ে ফেলে দেয়া হবে: ইশরাক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে ফের নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া  গঠনতন্ত্র অনুযায়ী তিনটি Read more

অনিয়মের তথ্য চাওয়ায় সাংবাদিকদের গালিগালাজ করলেন মসিকের প্রকৌশলী
অনিয়মের তথ্য চাওয়ায় সাংবাদিকদের গালিগালাজ করলেন মসিকের প্রকৌশলী

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে পরিবহন সেক্টরে নানা অনিয়ম-লুটপাটের তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে মসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন