কাগজে-কলমে এবং কমিটি গঠনে আটকে আছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (হাকসু) নির্বাচন। নির্বাচন আয়োজনের জন্য ৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হলেও নির্বাচন আয়োজনের বিষয়ে দেড় মাসেও হয়নি কোন অগ্রগতি।সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু)। খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনও। এছাড়াও সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ও। তবে নির্বাচন আয়োজনের জন্য আহ্বায়ক কমিটি গঠিত করলেও আর কোন অগ্রগতি হয়নি হাবিপ্রবিতে। গত বছরের ৫ আগস্টের পর থেকেই হাবিপ্রবিতে ছাত্র সংসদ আয়োজন নিয়ে আলোচনা বাড়তে থাকে শিক্ষার্থীদের মধ্যে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরাও নির্বাচনের পক্ষে তাদের অবস্থান জানান দেন। দ্রুত বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত করে গঠনতন্ত্র প্রণয়নসহ নির্বাচন আয়োজনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার কথাও জানান তারা।এর আগে গত ২৭ জুলাই সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে হাকসু নির্বাচনের রোডম্যাপের দাবিতে অনশনে বসেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের দুই কর্মী এটিএম সিফাতুল্লাহ মুহিত আহমেদ। সেদিন দাবির মুখে রাত ৯টার দিকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনশনস্থলে পৌঁছান এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এরপর অনশনরত শিক্ষার্থীদের উপাচার্যের বাসভবনে নেওয়া হলে উপাচার্য এসে তাদের সঙ্গে কথা বলেন এবং পরদিনই কমিটি গঠনের বিষয়ে আশ্বস্ত করে অনশন ভাঙান। এরপর ২৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. আবু সাঈদ মন্ডলকে আহ্বায়ক এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসানকে সদস্য সচিব করে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত করা হয়। তবে দেড় মাস পেরিয়ে গেলেও কমিটি কোন দৃশ্যমান পদক্ষেপ নেয়নি বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিযোগ করতে দেখা গেছে অনেককেই।ছাত্র সংসদ আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ ইসলাম বলেন, ‘আমরা অবশ্যই হাকসু চাই কিন্তু তার আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোর পূর্ণাঙ্গ সংস্কার করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত এবং এজন্য সকল ধরণের সামর্থ্য তাদের আছে এটা নিশ্চিত করতে হবে। জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচার না করে তার আগেই এরকম নির্বাচনের জন্য হাবিপ্রবি প্রশাসন কতটুকু প্রস্তুত সেটাও একটা প্রশ্ন। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য হাবিপ্রবি ছাত্রদল সবসময় আন্তরিক। কিন্তু তার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্ণাঙ্গ সংস্কার করতে হবে।’বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক বলেন, ‘আমরা খুব দ্রুত হাকসু নির্বাচন চাই। এর আগে আমাদের দুইজন কর্মী অনশন করেছিলো। খুব দ্রুতই তাদের নেতৃত্বে আমাদের আরও কর্মসূচী আসবে। পাশাপাশি দ্রুত নির্বাচন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছাত্রশিবিরের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনাও আছে।’ছাত্র সংসদ আয়োজনের অগ্রগতি নিয়ে বিষয়ে গঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবু সাঈদ মন্ডল বলেন, ‘আমরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র বিশ্লেষণ করছি। সবকিছুই পর্যালোচনা করে শীঘ্রই গঠনতন্ত্র প্রণয়ন করা হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় নতুন কবরস্থান নির্মাণ করবে ডিএসসিসি
ঢাকায় নতুন কবরস্থান নির্মাণ করবে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন যুক্ত হওয়া অঞ্চলগুলোতে কবরস্থানের চাহিদা মেটাতে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তৈরি করা হবে নতুন Read more

যানজটে গতি কমতেই হাসনাতের গাড়িতে হামলা, মোটরসাইকেলে পালায় সন্ত্রাসীরা
যানজটে গতি কমতেই হাসনাতের গাড়িতে হামলা, মোটরসাইকেলে পালায় সন্ত্রাসীরা

গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।রবিবার (৪ মে) Read more

ডাকসু নির্বাচনে ভরাডুবি বিএনপির জন্য সতর্কতা সংকেত: সেলিমা রহমান
ডাকসু নির্বাচনে ভরাডুবি বিএনপির জন্য সতর্কতা সংকেত: সেলিমা রহমান

পতিত সরকারের দোসরদের কারণে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এই Read more

রামুতে বন কর্মকর্তাদের ‘রাতের ফাঁদে’ দুই যুবক
রামুতে বন কর্মকর্তাদের ‘রাতের ফাঁদে’ দুই যুবক

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে গভীর রাতে দুই যুবককে তুলে নিয়ে গিয়ে বনবিভাগের একটি বিট অফিসে সারারাত আটকে রেখে অর্থ Read more

একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মরদেহ উদ্ধার
একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মরদেহ উদ্ধার

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘরের আড়ার সঙ্গে একই রশিতে ঝুলন্ত অবস্থায় এক নারী ও তাঁর চার বছরের ছেলের মরদেহ উদ্ধার করেছে Read more

সত্যজিৎ রায়ের কটিয়াদীর পৈত্রিক বাড়িতে বৈশাখী মেলা শুরু
সত্যজিৎ রায়ের কটিয়াদীর পৈত্রিক বাড়িতে বৈশাখী মেলা শুরু

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অস্কার বিজয়ী বিশ্ব নন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈত্রিক বাড়িতে বুধবার থেকে শুরু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন