যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ ৩ দিনের সফরে রবিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় আসছেন। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্কের বিষয়ে আলোচনা করাই তাদের এ সফরের মূল উদ্দেশ্য।ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধিদল শ্রীলঙ্কা সফর শেষে ঢাকায় আসছে।এই সফরে দুই দেশের মধ্যকার শুল্ক বাধা কমানো, ডিজিটাল বাণিজ্য এবং মার্কিন বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে আরও অনুকূল পরিবেশ তৈরির বিষয়গুলো গুরুত্ব পাবে। শিল্পখাতে টেকসই উন্নয়ন, শ্রমিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অবাধ প্রবেশাধিকারের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।ঢাকা সফরকালে সোমবার (১৫ সেপ্টেম্বর) মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলটি বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও বৈঠক করবে।এ ছাড়া ঢাকা সফরকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও ব্যবসায়ীদের সঙ্গে তার বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মঠবাড়িয়ায় চাকরি দেয়ার কথা বলে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা
মঠবাড়িয়ায় চাকরি দেয়ার কথা বলে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা

পিরোজপুরের মঠবাড়িয়ায় রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে ৩৫ চাকরি প্রত্যাশীর কাছ থেকে ২ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ Read more

নওগাঁ সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
নওগাঁ সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁর পোরশা সীমান্ত থেকে আইয়ুব আলী (৩৫) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার Read more

হঠাৎ বজ্রপাতে দ্বিখণ্ড মেহগনি গাছ, দেখতে উৎসুক মানুষের ভীড়
হঠাৎ বজ্রপাতে দ্বিখণ্ড মেহগনি গাছ, দেখতে উৎসুক মানুষের ভীড়

বজ্রপাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের একটি মেহগনি গাছ দ্বিখন্ডিত হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে Read more

ইবির ধর্মতত্ত্ব অনুষদে ডিনের দায়িত্ব গ্রহণ
ইবির ধর্মতত্ত্ব অনুষদে ডিনের দায়িত্ব গ্রহণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের Read more

সিংড়ায় গোডাউনে জ্বালানি তেল, জরিমানা
সিংড়ায় গোডাউনে জ্বালানি তেল, জরিমানা

নাটোরের সিংড়ায় অবৈধভাবে সাড়ে ১১ হাজার লিটার ডিজেল, অকটেন ও পেট্রোল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে একলাখ টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমান Read more

ঢাবিতে অবিস্ফোরিত ৭টি ককটেল উদ্ধার
ঢাবিতে অবিস্ফোরিত ৭টি ককটেল উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এলাকা থেকে ৭টি ককটেল উদ্ধার করেছে শাহবাগ থানার পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।সোমবার (১৬ জুন) সকালে নিরাপত্তারক্ষীরা বিশ্ববিদ্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন