পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে, কোরবানির পশু পালনে নানা প্রস্তুতি নিচ্ছেন বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ার খামারিরা। অন্যান্য বছরের মতো এ বছরেও দেশীয় পদ্ধতিতে চলছে গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া। ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করে ঘাস-খড়ের পাশাপাশি খৈল, ছোলা ও ভূষি খাইয়ে গরু মোটাতাজা করছেন খামারিরা। ঈদে দেশীয় গরুর ব্যাপক চাহিদা থাকায় খামারের পাশাপাশি গরু মোটাতাজা করছেন উপজেলার অনেক কৃষক। ভারতসহ অন্যান্যদেশ থেকে গরু আমদানি না করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন খামারি ও কৃষকরা।উপজেলা প্রাণিসম্পদ অফিসের তথ্য মতে, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গৌরনদী পৌরসভাসহ ৭টি ইউনিয়নে ৩ হাজার ৫০ টি ও আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নে ২ হাজার ২০০টি ছোট বড় খামার রয়েছে। এ সব খামারে ২৬ হাজার ২৮৪ টি গরু, মহিষ, ছাগল, ভেড়া মোটাতাজাকরণ চলছে।গৌরনদী উপজেলার বিল্লগামের তরুন খামারি আকবর হোসেন বলেন, একটি প্রাইভেট কোম্পানিতে ভালো বেতনে চাকুরি করতেন। পরবর্তীতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের পরামর্শে বাড়িতে ৩টি গরু দিয়ে গুরুর খামার শুরু করি। তিন বছর যেতে না যেতেই আমার খামারে এখন ২২ টি ষাড় গরু রয়েছে। বিদেশ থেকে গরু আমদানি না করলে আশা করি ভালো দাম পাবো।আগৈলঝাড়া উপজেলার বাশাইল রাইয়ান ডেইলী এন্ড ভেটেনারী ফার্মের পরিচালক রিমন সিকদার জানান, তাদের ফার্মে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে তিন শতাধিক বিভিন্ন জাতের গুরু প্রস্তুত করা হয়েছে।অপর খামারি সুমি খানম বলেন, এ বছর গো-খাদ্যের যে পরিমানে দাম বেড়েছে, এর পরে যদি সরকার ভারতসহ অন্যান্য দেশ থেকে গরু আমদানি করে তাহলে আমারা খামারিরা ক্ষতির শিকার হবো।গৌরনদী প্রাণি সম্পদ দপ্তরের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল হাসান আজাদ জানান, কোরবানিতে নিরাপদ মাংশ উৎপাদনের লক্ষ্যে প্রয়োজনী সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছে।গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার জানান, এই দুই উপজেলায় কোন ধরনের হরমোন এবং স্টেরয়েড ব্যবহার চাড়াই সম্পূর্ন প্রাকৃতিক পদ্ধতিতে তার দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে কোরবানিযোগ্য নিরাপদ গবাদিপশু পালন করা হচ্ছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আদালত হাজতে ডাকাতের হাতে মুঠোফোন, পাঁচ পুলিশ সদস্য ক্লোজড
আদালত হাজতে ডাকাতের হাতে মুঠোফোন, পাঁচ পুলিশ সদস্য ক্লোজড

কক্সবাজার জেলা আদালতের হাজতখানায় চাঞ্চল্যকর অনিয়মের ঘটনা ঘটেছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকার ভয়ঙ্কর অপরাধী হিসেবে পরিচিত শাহীনুর রহমান ওরফে শাহীন ডাকাতের Read more

স্বামী মনোনয়ন না পাওয়ায় কাঁদলেন স্ত্রী
স্বামী মনোনয়ন না পাওয়ায় কাঁদলেন স্ত্রী

সোমবার ঘোষিত বিএনপির মনোনয়নে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণের নাম না থাকায় মনোনয়ন বাতিলের দাবিতে Read more

কলেজের দেয়ালে বিয়ের গাড়ির ধাক্কা, বরসহ নিহত ৮
কলেজের দেয়ালে বিয়ের গাড়ির ধাক্কা, বরসহ নিহত ৮

ভারতের উত্তরপ্রদেশে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীদের বহন করা একটি গাড়ি কলেজের দেয়ালে সজোড়ে ধাক্কা দিলে বরসহ একই Read more

পরিবহনে ডাকাতি এড়াতে স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তুলতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পরিবহনে ডাকাতি এড়াতে স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তুলতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদযাত্রায় ডাকাতির ঘটনা এড়াতে পরিবহনে যাত্রী উঠানো প্রতিটি স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তুলতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল Read more

ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে গাইবান্ধায় নিহত ৩
ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে গাইবান্ধায় নিহত ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪ জন।মঙ্গলবার Read more

বেনাপোলে অস্ত্র ঠেকিয়ে ফিল্ম স্টাইলে স্কুল ছাত্রীকে অপহরনের অভিযোগ
বেনাপোলে অস্ত্র ঠেকিয়ে ফিল্ম স্টাইলে স্কুল ছাত্রীকে অপহরনের অভিযোগ

যশোরের বেনাপোলে স্কুল শেষে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে ফিল্ম স্টাইলে অপহরণ করেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন