গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠার পর দিনাজপুরের বিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় ওই যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২২ অক্টোবর) রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদকে দল থেকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন পৌর যুবদলের আহ্বায়ক তছলিম উদ্দিন মন্ডল।বিজ্ঞপ্তিতে বলা হয়,নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে দিনাজপুর জেলার বিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার হলো।বিজ্ঞপ্তিতে বলা হয়,বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।এর আগে,মঙ্গলবার (২১অক্টোবর ) স্থানীয় এক গৃহবধু কে ধর্ষণের অভিযোগে উঠে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদের বিরুদ্ধে।পরে ওই নারী বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক জানান,এক নারী রাজু আহমেদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। বুধবার বিকেলে তাকে আটক করা হয়েছে। আজ সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিখ্যাত ল্যুভর জাদুঘরে দিনদুপুরে চুরি
বিখ্যাত ল্যুভর জাদুঘরে দিনদুপুরে চুরি

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ল্যুভর জাদুঘরে দিনে–দুপুরে চুরির ঘটনা ঘটেছে। মুখোশ পরা একদল চোর জানালা ভেঙে জাদুঘরে Read more

এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার সিদ্ধান্তে ঐকমত্য সব দলের
এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার সিদ্ধান্তে ঐকমত্য সব দলের

এক ব্যক্তি জীবনে ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না— এই সিদ্ধান্তে ঐকমত্য হয়েছে সব রাজনৈতিক দলের। এছাড়া তারা Read more

গোবিন্দগঞ্জে পান ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জে পান ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ জুন) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজার এলাকায় এ Read more

তরুণদের উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিলেন তারেক রহমান: রিজভী
তরুণদের উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিলেন তারেক রহমান: রিজভী

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিলেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র Read more

ঈদুল ফিতর ও পরবর্তী দিনগুলোতেও বন্ধ থাকবে আল আকসা
ঈদুল ফিতর ও পরবর্তী দিনগুলোতেও বন্ধ থাকবে আল আকসা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর এবং এর পরবর্তী দিনগুলোতেও আল আকসা মসজিদ বন্ধ রাখার পরিকল্পনা করছে ইসরায়েল। অধিকৃত পূর্ব জেরুজালেমের মসজিদটির প্রশাসনিক Read more

হজ ফ্লাইট শুরু
হজ ফ্লাইট শুরু

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন