চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- আবু মুসা, শাকিব আলম, রায়হান উদ্দিন ও মো. আরিফ। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সুলাইমান জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি সাদা রঙের হাইস জব্দ করা হয়। এ সময় গাড়ির চালক আবু মুসা ও হেলপার শাকিব আলমকে গ্রেপ্তার করা হয়।তিনি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নিতে চকরিয়া থেকে ভাড়া করে চট্টগ্রাম শহরে আসে বলে জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়। মিছিল শেষে ছবি তুলে পুনরায় চকরিয়ায় ফেরত যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। পরে আটক দুইজনের তথ্যের ভিত্তিতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার চারজনসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নগরের পাঁচলাইশ থানায় সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ. লীগের আমলের বিএনএ সভাপতি এখন নার্সিং সুপারভাইজার
আ. লীগের আমলের বিএনএ সভাপতি এখন নার্সিং সুপারভাইজার

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে স্বৈরাশাসক শেখ হাসিনা পাশ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিলেও তার দোসররা ঘাপটি মেরে বসে রয়েছে। তাদের Read more

বিমান বিধ্বস্তের ঘটনায় যে বার্তা দিলেন সাকিব
বিমান বিধ্বস্তের ঘটনায় যে বার্তা দিলেন সাকিব

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত ২০ Read more

বন্ধুকে হত্যার উপায় জানতে চ্যাটজিপিটিকে প্রশ্ন, কিশোর গ্রেফতার
বন্ধুকে হত্যার উপায় জানতে চ্যাটজিপিটিকে প্রশ্ন, কিশোর গ্রেফতার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১৩ বছর বয়সি এক ছাত্র ওপেনএআই-এর চ্যাটজিপিটিতে ‘আমার বন্ধুকে হত্যার উপায়’ জানতে চাইলে তাকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (০৭ Read more

খুলে দেওয়া হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ
খুলে দেওয়া হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ

আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের ঢল নেমেছে। Read more

দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা
দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা

দেশের সব মসজিদে মুসল্লিদের সুবিধার্থে একই সময় দুপুর দেড়টায় জুমার নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন