কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় স্ত্রীকে ধর্ষণের প্রতিবাদ করায় রঞ্জন চাকমা (৩৮) নামের এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।গ্রেপ্তার করা হয়েছে ঘাতক বিরেল চাকমা (৩৫)কে। তিনি রাঙামাটির বাসিন্দা এবং উত্তরণ এলাকায় ভাড়া থাকতেন। নিহত রঞ্জন চাকমা-ও রাঙামাটির বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি স্ত্রীকে নিয়ে কক্সবাজারে এসে আনারস বিক্রি করতেন।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে বিরেলের বাসায় আশ্রয়ে ছিলেন রঞ্জন দম্পতি। শনিবার রাতে বিরেল, রঞ্জন ও তার স্ত্রী একসঙ্গে মদ্যপান করেন। একপর্যায়ে বিরেল পাশের কক্ষে রঞ্জনের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালান। স্ত্রী বিষয়টি স্বামীকে জানালে বিরেলের সঙ্গে রঞ্জনের তর্ক-বিতর্ক হয়। পরে ধারালো ছুরি দিয়ে রঞ্জনের গলা কেটে হত্যা করেন তিনি।রক্তমাখা অবস্থায় ব্যাগ হাতে পালানোর সময় স্থানীয়রা বিরেলকে আটক করেন। পরে তারা রঞ্জনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থলেই স্বামীর লাশ জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী।কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, ঘটনার সময় আসামি মদ্যপ ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। ধর্ষণের আলামত থাকায় ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘তিন প্রতিবেশী নিয়ে চিন্তায় ভারত’
পত্রিকা: ‘তিন প্রতিবেশী নিয়ে চিন্তায় ভারত’

সম্প্রতি শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতন হয়েছে। তিনটি দেশই ভারতের প্রতিবেশী। ভারতকে মহাশক্তি হতে হলে Read more

যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার কবলে ব্যক্তিগত বিমান
যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার কবলে ব্যক্তিগত বিমান

যুক্তরাষ্ট্রে আবারও দুর্ঘটনার কবলে পড়লো একটি ব্যক্তিগত বিমান। নিউইয়র্কের উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয় বিমানটি।শনিবার (১২ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে, রাজ্যের রাজধানী Read more

রংপুরে ৬ মাসের শিশুকে গলাকেটে হত্যা, ঘাতক মা আটক
রংপুরে ৬ মাসের শিশুকে গলাকেটে হত্যা, ঘাতক মা আটক

রংপুরের তারাগঞ্জে জুহি নামের ৬ মাসের শিশুকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রক্তাক্ত অবস্থায় নিহত শিশুর মা তুলশী রানীকে Read more

কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির অভিযোগ
কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় একাধিক বার এলাকায় সালিশ বৈঠক হলেও ওই Read more

বেনাপোলে হুন্ডির ১৭ লাখ টাকাসহ ভারতীয় দুই নারী পাসপোর্টযাত্রী আটক
বেনাপোলে হুন্ডির ১৭ লাখ টাকাসহ ভারতীয় দুই নারী পাসপোর্টযাত্রী আটক

বেনাপোল চেকপোস্ট কাষ্টমসে ১৭ লাখ হুন্ডির টাকাসহ ভারতীয় দুই নারী পাসপোর্টযাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ Read more

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ
হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ৩৯ বছর বয়সেও তিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন। সম্প্রতি ইনজুরির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন