চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে আজ। চাকসু নির্বাচনে এবার প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। মনোনয়নপত্র জমার সময় ডোপ টেস্টের রিপোর্টও জমা দিতে হবে। ডোপ টেস্টে ফল পজিটিভ হলে সরাসরি বাতিল হবে প্রার্থিতা।রবিবার (১৪ সেপ্টেম্বর) থেকে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর এই ৩ দিন মনোনয়নপত্র বিতরণ করা হবে। আর ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের কার্যক্রম চলমান থাকবে।এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন ঘিরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, সকাল ৯টা থেকে আমরা মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করেছি এবং আগামী ৩ দিন এই কার্যক্রম অব্যাহত থাকবে। এই ৩ দিনের মধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।তিনি আরও বলেন, প্রতিটি মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীকে একটি ডোপ টেস্ট কার্ড দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ৩৫০ টাকা ফি দিয়ে ডোপ টেস্টের নমুনা জমা দিতে হবে। ফলাফল প্রমাণ করবে, প্রার্থী মাদকমুক্ত কি না।তিনি আরও বলেন, যাদের ডোপ টেস্টে পজিটিভ ফলাফল আসবে, তাদের প্রার্থিতা তৎক্ষণাৎ বাতিল করা হবে। ছাত্র নেতৃত্বে যেন কোনো মাদকাসক্ত না আসে, সেটি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। তারা বলছেন, আগে আবাসিক হলে সিট বরাদ্দের সময়ও ডোপ টেস্টের কথা বলা হয়েছিল, কিন্তু বাস্তবে তা কখনোই কার্যকর হয়নি। তবে এবার যেন চাকসু নির্বাচনে এই নিয়ম কঠোরভাবে কার্যকর করা হয়, সে দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, একজন ছাত্রনেতাকে আগে নিজের জীবনচর্চায় মাদকমুক্ত হতে হবে। তারপরই সে নেতৃত্বের যোগ্য।গত ২৮ আগস্ট ঘোষিত হয় চাকসু নির্বাচনের তফসিল। সে অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর নির্বাচনী প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এর তিন দিন পর ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ হবে আগামী ১২ অক্টোবর।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে মসজিদের নাম ভাঙিয়ে জায়গা দখলের ষড়যন্ত্র
কিশোরগঞ্জে মসজিদের নাম ভাঙিয়ে জায়গা দখলের ষড়যন্ত্র

কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নে মসজিদের নাম ভাঙিয়ে জায়গা দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ জুলাই) সন্ধ্যায় Read more

Hacked by CoupDeGrace
Hacked by CoupDeGrace

Hacked by CoupDeGraceGreetz:Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

ঢাকায় জাতিসংঘের কার্যালয় বাতিলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঢাবি শিক্ষার্থীদের
ঢাকায় জাতিসংঘের কার্যালয় বাতিলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঢাবি শিক্ষার্থীদের

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের অনুমতি বাতিলের জন্য অন্তবর্তীকালীন সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।রবিবার (১০ Read more

বাগেরহাটে ভাঙা কাঠের সেতু ১০ গ্রামের মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল
বাগেরহাটে ভাঙা কাঠের সেতু ১০ গ্রামের মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল

মরিচা ধরা লোহার পিলার ও রেল পাটির উপর ফাঁকা ফাঁকা কাঠ। দেখতে পরিত্যক্ত কোনো সেতুর ধ্বংসাবশেষ মনে হলেও, বাগেরহাটের ফকিরহাট Read more

১৬ মাসে আ.লীগকে পুনর্বাসন করায় দুর্বৃত্তরা গুপ্তহত্যা শুরু করেছে: রাশেদ খাঁন
১৬ মাসে আ.লীগকে পুনর্বাসন করায় দুর্বৃত্তরা গুপ্তহত্যা শুরু করেছে: রাশেদ খাঁন

১৬ মাসে আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে। বিভিন্নভাবে আওয়ামী লীগকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। যার ফলাফল, আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর Read more

আবারও মেয়াদ বাড়ল জাতীয় ঐক্যমত্য কমিশনের
আবারও মেয়াদ বাড়ল জাতীয় ঐক্যমত্য কমিশনের

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন